Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গ্রাম জুড়ে দুষ্টুমি করছিল গরুর পাল, শুধরোতে স্কুলে পাঠানো হল তাদের!

দ্য ওয়াল ব্যুরো: ছোট ছোট ছেলেমেয়েরা দুষ্টুমি করলে প্রায়ই জোর করে জোর করে স্কুলে পাঠান অভিভাবকেরা। কিন্তু একই কথা যে গরুদের জন্যও প্রযোজ্য, তা জানা ছিল না আগে। কিন্তু তেমনটাই ঘটছে উত্তরপ্রদেশের আলিগড়ের গড়াই এলাকায়। 'বিপথে' চলে যাওয়া গরুদের জ

গ্রাম জুড়ে দুষ্টুমি করছিল গরুর পাল, শুধরোতে স্কুলে পাঠানো হল তাদের!

শেষ আপডেট: 28 December 2018 05:34

দ্য ওয়াল ব্যুরো: ছোট ছোট ছেলেমেয়েরা দুষ্টুমি করলে প্রায়ই জোর করে জোর করে স্কুলে পাঠান অভিভাবকেরা। কিন্তু একই কথা যে গরুদের জন্যও প্রযোজ্য, তা জানা ছিল না আগে। কিন্তু তেমনটাই ঘটছে উত্তরপ্রদেশের আলিগড়ের গড়াই এলাকায়। 'বিপথে' চলে যাওয়া গরুদের জোর করে ঢোকানো হয়েছে স্কুলে। স্থানীয় সূত্রের খবর, গত সপ্তাহে ৭০০টির-ও বেশি গরুকে গড়াইয়ের সরকারি স্কুলে রাখা হয়েছে। অনেক গরুকে আবার ঠাঁই দেওয়া হয়েছে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও। স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ গরুগুলো খুব দুষ্টুমি করছিল। কোনও কথা শুনছিল না। সেই কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রামবাসীদের বক্তব্য, “গরুগুলো চাষের জমির ফসল নষ্ট করে দিচ্ছে। অনেক দিন ধরে প্রশাসনের কাছে গরুদের থাকার জন্য আলাদা ব্যবস্থা করার কথা বলা হচ্ছে। কিন্তু কোনও কাজ হয়নি। তাই বাধ্য হয়েই স্কুল আর স্বাস্থ্যকেন্দ্রে গরুদের থাকার ব্যবস্থা করা হয়েছে।” আলিগড়ের জেলাশাসক সিবি সিং বলেছেন, “গরুদের জন্য আলাদা থাকার জায়গার ব্যবস্থা হচ্ছে। খুব শীঘ্রই তা করা হবে।” তাই বলে স্কুলের মধ্যে গরু থাকবে? এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “স্কুলে এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গরু রাখার অভিযোগ আমাদের কাছে এসেছে। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট গড়াইয়ে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন। গ্রামের প্রধান আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন।” দুষ্টু গরুদের নিয়ে প্রবল সমস্যায় পড়েছেন উত্তর প্রদেশের বহু কৃষক। বড় সমস্যা দেখা দিয়েছে বুলন্দশহর এলাকায়। সেখানে গরুদের হাত থেকে চাষের জমি বাঁচাতে এই শীতের রাতে জেগে থেকে জমি পাহারা দিচ্ছেন কৃষকেরা। এক কৃষকের কথায়, “রোজ আমাদের ফসল নষ্ট করছে গরুর দল। সেই চিন্তায় শীতের মধ্যেও মাঠে বসে রাত জাগতে হচ্ছে।”

```