Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জানতেই পারেননি অ্যাকাউন্ট খুলে বড় টাকার লেনদেন হয়েছে, এটিএম কার্ড আসতেই মাথায় হাত

এক ব্যাগ ভর্তি এটিএম কার্ড নিয়ে গ্রামে এসেছিল ডেলিভারি বয়। খুঁজে বের করেছিল গ্রাহকদের। বাড়ির ঠিকানা ঠিকই আছে, কিন্তু ফোন নম্বরে কোনও মিল নেই। যাঁদের নামে কার্ড এসেছে, তাঁদের কেউ কস্মিনকালেও ব্যাঙ্কে কোনও অ্যাকাউন্ট খোলেননি বলে দাবি। অথচ এটিএম কার্ড এসে গেছে বাড়ি বয়ে।

জানতেই পারেননি অ্যাকাউন্ট খুলে বড় টাকার লেনদেন হয়েছে, এটিএম কার্ড আসতেই মাথায় হাত

শেষ আপডেট: 30 November 2023 14:06

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: এক ব্যাগ ভর্তি এটিএম কার্ড নিয়ে গ্রামে এসেছিল ডেলিভারি বয়। খুঁজে বের করেছিল গ্রাহকদের। বাড়ির ঠিকানা ঠিকই আছে, কিন্তু ফোন নম্বরে কোনও মিল নেই। যাঁদের নামে কার্ড এসেছে, তাঁদের কেউ কস্মিনকালেও ব্যাঙ্কে কোনও অ্যাকাউন্ট খোলেননি বলে দাবি। অথচ এটিএম কার্ড এসে গেছে বাড়ি বয়ে।

ব্যাগ ভর্তি এটিএম কার্ড খুলতেই গ্রামের বাসিন্দারা তো হা হয়ে যান। দেখা যায় একটি বেসরকারি ব্যাঙ্কের বর্ধমান শহরের কার্জনগেটের পাশে সিটি টাওয়ারে অবস্থিত শাখা থেকে কার্ডগুলি পাঠানো হয়েছে। এমন কার্ড পেয়েই মাথায় আকাশ ভেঙে পড়ে খণ্ডঘোষের কালনা গ্রামের বাসিন্দাদের। কারণ অ্যাকাউন্ট খুলতে কখনও ব্যাঙ্কেই যাননি তাঁরা।  

গ্রামবাসী সেখ মতিউর রহমান জানান, তাঁরা জোটবদ্ধ হয়ে ব্যাঙ্কে গেলে প্রথমে কর্তৃপক্ষ কিছু শুনতেই চাননি। পরে আরও বেশি লোকজন নিয়ে ব্যাঙ্কে গেলে ব্যাঙ্কের ম্যানেজার দাবি করেন, তাঁদের নামে এখানে অ্যাকাউন্ট আছে। তাই এটিএম কার্ড গেছে বাড়িতে। তাঁরা আরও জানতে পারেন, কয়েকজনের অ্যাকাউন্টের মাধ্যমে মোটা টাকার লেনদেনও হয়েছে। অথচ গ্রামের মানুষ পুরো অন্ধকারে। ব্যাঙ্কের পক্ষ থেকে দেখানো হয়, পাশবুকেও তাঁদের ছবি। সেও এক অদ্ভুত। সেখ মতিউর রহমান বলেন, “কেউ মাঠে একশোদিনের কাজ করছে, কেউ বাড়িতে রান্না করছে, আবার কেউ গোয়ালে কাজ করছে। এমন সমস্ত ছবি দিয়েই ব্যঙ্কে অ্যাকাউন্ট খোলা হয়েছে।”

গ্রামের বাসিন্দারা এরপর প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানান। তবে এখনও পর্যন্ত বিষয়টির কোনও সুরাহা হয়নি। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে অভিযোগের তদন্ত চলছে। বিরোধীরের দাবি, এই গোটা ঘটনায় শাসকদলের নেতারা জড়িত। তাঁরাই এই সব কারসাজি করেছেন। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, “দক্ষিণ দামোদর এলাকায় প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়। একশ্রেণির অসাধু রাইসমিল  মালিক  স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগসাজশ করে গ্রামের সাধারণ মানুষের নামে অবৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছে। সঠিক তদন্ত হলে আসল রহস্যের সমাধান হবে।” যদিও খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম দাবি করেন, এই ধরনের কোনও ঘটনার কথা তাঁর জানা নেই। যদি কিছু হয়ে থাকে তাহলে তদন্তেই তা প্রকাশ্যে আসবে। জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানান, অভিযোগ জমা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।


```