Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

জলকষ্ট ঘুচলেও সজল ধারা প্রকল্পে কর্মী নিয়োগে বেনিয়মের অভিযোগ! বাগদায় হইচই

সজল ধারা প্রকল্পে কর্মী নিয়োগে বেনিয়মের অভিযোগ উঠল বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে।

জলকষ্ট ঘুচলেও সজল ধারা প্রকল্পে কর্মী নিয়োগে বেনিয়মের অভিযোগ! বাগদায় হইচই

শেষ আপডেট: 22 February 2024 17:16

দ্য ওয়াল ব্যুরো,  উত্তর ২৪ পরগনা: সজল ধারা প্রকল্পে কর্মী নিয়োগে বেনিয়মের অভিযোগ উঠল বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে।

বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েতের মোস্তফাপুরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে জলকষ্টে ভুগছিলেন। স্কুলের জমিতে সজল ধারা প্রকল্পের কল তৈরি করে পঞ্চায়েত সমিতি। সেই প্রকল্প দেখভালের জন্য একজনকে নিয়োগ করা হয়। 

গ্রামবাসীদের একাংশের অভিযোগ, সম্পূর্ণ বেআইনিভাবে ওই কর্মীকে নিয়োগ করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। কোনও রেজ্যুলেশন ছাড়াই স্কুলের নির্বাচিত কমিটি না জানিয়ে এই নিয়োগ করেছেন পঞ্চায়েত সমিতি সভাপতি সুদেবী মণ্ডল। যে নিয়োগপত্র ওই কর্মীকে দেওয়া হয়েছে, তা পঞ্চায়েত সমিতির সভাপতির ব্যক্তিগত প্যাডে। সেখানে ব্লক আধিকারিকের সই নেই। 

মুস্তাফাপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত কমিটির সদস্য শ্রীনাথ সাহা বলেন, "কোনওরকম আলোচনা ছাড়ায় স্কুলের জমিতে সজল ধারা প্রকল্পের কল বসানো হয়েছে। সেখানে পঞ্চায়েত সমিতির সভাপতির প্যাডে একজন কর্মীকেও নিয়োগ করা হয়েছে। যা বেআইনি।" 

এনিয়ে বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌরভ গয়ালি বলেন, "পঞ্চায়েতে সমিতি কারও বাপের সম্পত্তি নয়। সঠিক পদ্ধতি না মেনে এখানে একজন কে নিয়োগ করেছে তৃণমূল।" যদিও ওই কর্মীর দাবি, তার নিয়োগ নিয়ম মেনেই হয়েছে। 

এবিষয়ে  বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মণ্ডল বলেন, "নিয়ম কানুন হয়তো কেউ জানেন না। সে কারণেই এই সমস্ত অভিযোগ উঠছে। স্কুলের পড়ুয়াদের বিশুদ্ধ পানীয় জল পান করানোর জন্য সজল ধারা প্রকল্পের নির্মাণ করা হয়েছে। স্কুলের নির্বাচিত কমিটি ও বিডিওকে জানিয়ে এই কাজ করেছি আমরা। এখানে কোন বেআইনি নিয়োগ হয়নি। বিজেপি এখানে রাজনীতি করছে। ওরা উন্নয়ন করে না , উন্নয়নে বাধা দেয়।"


```