Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পুজোর ছুটির পর স্কুল খুলতেই শিক্ষককে ঘেরাও, মিড ডে মিলের টাকা তছরুপের অভিযোগ

পুজোর পরে সবে স্কুল খুলেছে সোমবার। শিক্ষক ঢুকতেই তাঁকে ধিরে বিক্ষোভ শুরু করলেন অভিভাবকরা। স্লোগান দিতে শুরু করেন। কিন্তু কেন? গ্রামবাসীদের অভিযোগ, মিড ডে মিলের চালের টাকা চুরি করেছেন স্কুলের শিক্ষক। এমন ঘটনায় উত্তাল হল শ্যামপুর শ্রীকোল প্রাথমিক বিদ্যালয়। গ্রামবাসীরা অভিযুক্ত শিক্ষককে স্কুলে ঢুকতে বাধা দেন। 

পুজোর ছুটির পর স্কুল খুলতেই শিক্ষককে ঘেরাও, মিড ডে মিলের টাকা তছরুপের অভিযোগ

শেষ আপডেট: 30 October 2023 20:02

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: পুজোর পরে সবে স্কুল খুলেছে সোমবার। শিক্ষক ঢুকতেই তাঁকে ধিরে বিক্ষোভ শুরু করলেন অভিভাবকরা। স্লোগান দিতে শুরু করেন। কিন্তু কেন? গ্রামবাসীদের অভিযোগ, মিড ডে মিলের চালের টাকা চুরি করেছেন স্কুলের শিক্ষক। এমন ঘটনায় উত্তাল হল শ্যামপুর শ্রীকোল প্রাথমিক বিদ্যালয়। গ্রামবাসীরা অভিযুক্ত শিক্ষককে স্কুলে ঢুকতে বাধা দেন। 

পুজোর মরশুমে রেশন দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। একের পর এক তথ্য উঠে আসছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে। এই কেলেঙ্কারিতে জড়িত বাকিবুর রহমান ধরা পড়ার ইডি মন্ত্রী জ্যোতিপ্রিয়কেও গ্রেফতার করে। এমন পরিস্থিতিতে স্কুলের মিড ডে মিলের চালের টাকা চুরিতে শিক্ষকের নাম উঠে আসায় ক্ষোভ উগরে দেন স্থানীয়রা।  
 

জানা গিয়েছে, অভিযুক্ত ওই শিক্ষক পলাশতনু সামন্ত আগে সহকারি প্রধান শিক্ষক পদে ছিলেন। তাঁর বিরুদ্ধে গ্রামবাসীদেরঅভিযোগ, তিনি দায়িত্বে থাকাকালীন স্কুলের মিড ডে মিলের টাকা নিয়ে নয়ছয় করেছেন। স্কুলের মিড ডে মিলের খরচের টাকার হিসাবে না মেলায় বিষয়টি সামনে আসে।

অভিযুক্ত জানিয়েছেন, কয়েকদিন আগে তাঁকে অন্য স্কুলে বদলি করা হয়েছে। সেই জন্য ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে তিনি এদিন স্কুলে এসেছিলেন। তাঁর অভিযোগ, স্কুল ইনস্পেক্টর তাঁকে সেই সার্টিফিকেট দেননি। যে অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠছে তা সম্পূর্ণ মিথ্যে।

শ্যামপুর সার্কেল ইনসপেক্টর জানিয়েছেন, প্রধান শিক্ষক তাঁকে রিলিজ দেবেন। সেটাই নিয়ম। যা অভিযোগ উঠেছে, সেটার বিভাগীয় তদন্ত হবে।


```