Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্যাঙ্কগুলিকে এখনই ২ লক্ষ পাউন্ড মেটাবেন বিজয় মালিয়া

দ্য ওয়াল ব্যুরো: দেশ ছেড়ে ব্রিটেনে পালিয়ে গিয়েও রেহাই পাচ্ছেন না লিকার ব্যারন বিজয় মালিয়া। সম্প্রতি সেদেশের হাই কোর্ট নির্দেশ দিয়েছে, তিনি ব্যাঙ্ক থেকে যে অর্থ ঋণ নিয়েছেন তা তো শোধ করতে হবেই, সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে ঋণ আদায়ের মামলা করতে ব্য

ব্যাঙ্কগুলিকে এখনই ২ লক্ষ পাউন্ড মেটাবেন বিজয় মালিয়া

শেষ আপডেট: 16 June 2018 06:18

দ্য ওয়াল ব্যুরো: দেশ ছেড়ে ব্রিটেনে পালিয়ে গিয়েও রেহাই পাচ্ছেন না লিকার ব্যারন বিজয় মালিয়া। সম্প্রতি সেদেশের হাই কোর্ট নির্দেশ দিয়েছে, তিনি ব্যাঙ্ক থেকে যে অর্থ ঋণ নিয়েছেন তা তো শোধ করতে হবেই, সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে ঋণ আদায়ের মামলা করতে ব্যাঙ্কগুলির যা খরচ হয়েছে তাও তাঁকে দিতে হবে। আপাতত সেই খরচ বাবদ  তিনি ব্যাঙ্কগুলিকে দেবেন ২ লক্ষ পাউন্ড। ভারতের আদালত নির্দেশ দিয়েছিল, সারা বিশ্বে যে সব জায়গায় বিজয় মালিয়ার সম্পত্তি আছে, সব ফ্রিজ করে দিতে হবে। তাঁর থেকে ১১৪ কোটি ৫০ লক্ষ পাউন্ড আদায় করবে ভারতের ১৩ টি ব্যাঙ্ক।  শুধু তাই নয়, বিজয় মালিয়ার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালাতে গিয়ে ব্যাঙ্কগুলির যে খরচ হয়েছে, তাও তাঁকেই দিতে হবে। সেই রায় নাকচ করার জন্য ব্রিটেনের আদালতে আবেদন করেছিলেন বিজয় মালিয়া। কিন্তু সেদেশের কোর্ট ভারতের আদালতের রায়কেই বহাল রেখেছে। সেই সঙ্গে বলেছে, আইনি খরচ বাবদ তাঁকে কী পরিমাণ অর্থ দিতে হবে, তা আলাদাভাবে ঠিক করবে আদালত। তার পরে ব্রিটেনের হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আপাতত বিজয় মালিয়া ব্যাঙ্কগুলিকে দেবেন ২ লক্ষ পাউন্ড। আদালত মোট আইনি খরচের পরিমাণ স্থির করার পরে তিনি বাকি অর্থও ব্যাঙ্কগুলিকে মিটিয়ে দেবেন। তেরোটি ভারতীয় ব্যাংক এই অর্থ পাবেন। এগুলি হলো, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,ব্যাঙ্ক অফ বরোদা, কর্পোরেশন ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক, আইডিবিআই ব্যাঙ্ক,ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক,জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক. পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ মাইশোর,ইউকো ব্যাঙ্ক,ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং জেএম ফিনান্সিয়াল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি প্রাইভেট লিমিটেড। বিজয় মালিয়াকে ভারতে প্রত্যাবর্তনের বিরুদ্ধে আইনী লড়াই লড়তে হচ্ছে। কারণ তাঁর বিরুদ্ধে প্রায় ৯ হাজার কোটি টাকা তছরুপ ও হাওলার মামলা চলছে ব্রিটিশ ও ভারতীয় আদালতে। আগামী মাসে ভারতে প্রত্যাবর্তন মামলায় লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে শেষ শুনানির জন্য বিজয় মালিয়াকে হাজিরা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। গতবছরের এপ্রিলে ব্রিটেনে গ্রেফতার হওয়ার পর কিংফিশার এয়ারলাইন্সের প্রাক্তন বস মালিয়া বর্তমানে জামিনে আছেন।এবং ভারতে প্রত্যাবর্তন এড়াতে সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।মালিয়ার আইনজীবীরা বলছেন তাঁদের ক্লায়েন্টের বিরুদ্ধে ওঠা অভিযোগ একটি উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক চক্রান্ত। তাঁরা মানবাধিকারের দিক থেকেও বিজয় মালিয়ার বিরুদ্ধে ওঠা মামলাকে চ্যালেন্জ করবেন বলে জানিয়েছেন।

```