Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

করোনার নতুন স্ট্রেন কি তবে ভারতে ঢুকল! বিজয়ওয়াড়ার এক মহিলাকে পরীক্ষা করে সন্দেহ বাড়ছে

দ্য ওয়াল ব্যুরো: করোনার নতুন স্ট্রেন ভারতে ঢোকেনি বলেই দাবি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গতকাল অবধি ব্রিটেন ফেরত বিমানে যে ২২ জন যাত্রীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছিল, তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে এর মধ্যেই নতুন করে সন

করোনার নতুন স্ট্রেন কি তবে ভারতে ঢুকল! বিজয়ওয়াড়ার এক মহিলাকে পরীক্ষা করে সন্দেহ বাড়ছে

শেষ আপডেট: 23 December 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: করোনার নতুন স্ট্রেন ভারতে ঢোকেনি বলেই দাবি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গতকাল অবধি ব্রিটেন ফেরত বিমানে যে ২২ জন যাত্রীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছিল, তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে এর মধ্যেই নতুন করে সন্দেহ দানা বেঁধেছে। বিজয়ওয়াড়ার এক মহিলার শরীরে করোনার নতুন স্ট্রেন পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। পূর্ব গোদাবরীর রাজামুন্দ্রি এলাকার বাসিন্দা ওই মহিলা। সূত্রের খবর, গত ২১ ডিসেম্বর তিনি লন্ডন থেকে দিল্লি বিমানবন্দরে নামেন। রিয়েল টাইম আরটি-পিসিআর টেস্ট করিয়ে মহিলার শরীরে সংক্রমণ ধরা পড়ে। সন্দেহ ছিল তাঁর শরীরে করোনার নতুন স্ট্রেন ছিল। ব্রিটেন থেকে সংক্রমণ নিয়েই ফিরেছিলেন তিনি। দ্রুত ওই মহিলাকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। কিন্তু পরে জানা যায়, কোনওভাবে ওই মহিলা কোয়ারেন্টাইন সেন্টার থেকে পালিয়ে গিয়েছেন। ব্রিটেন ফেরত সংক্রামিত মহিলার খোঁজে তল্লাশি শুরু হয়। সতর্কতা জারি করে পূর্ব গোদাবরীর স্বাস্থ্য দফতর। জানা যায়, কোয়ারেন্টাইন সেন্টার থেকে পালিয়ে রাজামুন্দ্রির রামকৃষ্ণ নগরে নিজের বাড়ি ফিরেছিলেন ওই মহিলা। তারপর ট্রেন সফরও করেন তিনি। দিল্লি থেকে রাজামুন্দ্রি ফার্স্ট ক্লাস কোচে ওই মহিলা সফর করেছিলেন বলে জানিয়েছে রেল পুলিশ। সংক্রামিত মহিলাকে খুঁজে বের করে এখন আইসোলেশনে রাখা হয়েছে। তবে এই খবর সামনে আসার পরে ভাইরাসের নতুন স্ট্রেনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পূর্ব গোদাবরীর স্বাস্থ্য দফতর জানাচ্ছে, গোটা এলাকায় কোভিড টেস্ট শুরু করা হবে। ওই মহিলা কাদের সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে রেলের যে কামরায় মহিলা সফর করেছেন সেখানে কারা ছিলেন তারও খোঁজ চলছে।

```