সরে গেল পায়ের তলার মাটি! তলিয়ে গেলেন মহিলা! ভাইরাল চিনের ভিডিও
দ্য ওয়াল ব্যুরো: শহরের রাস্তা ধরে হাঁটছিলেন এক মহিলা। আচমকা ঝুরঝুর করে ধসে গেল গোটা রাস্তা, তলিয়ে গেলেন ওই মহিলা! চিনের ল্যাঞ্ঝাও শহরের একটি সিসিটিভি ফুটেজে এই ঘটনাই ধরা পড়েছে!
প্রায় সঙ্গে সঙ্গে চিনের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ভিডিও
শেষ আপডেট: 13 November 2018 13:52
দ্য ওয়াল ব্যুরো: শহরের রাস্তা ধরে হাঁটছিলেন এক মহিলা। আচমকা ঝুরঝুর করে ধসে গেল গোটা রাস্তা, তলিয়ে গেলেন ওই মহিলা! চিনের ল্যাঞ্ঝাও শহরের একটি সিসিটিভি ফুটেজে এই ঘটনাই ধরা পড়েছে!
প্রায় সঙ্গে সঙ্গে চিনের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ভিডিও ক্লিপটি। দেখা যায়, হাঁটতে হাঁটতে সটান ভূগর্ভে তলিয়ে যান ওই মহিলা। তবে সৌভাগ্যক্রমে, ততটাও আঘাত পাননি ওই মহিলা। পথচলতি মানুষ এবং পুলিশ তৎক্ষণাৎ উদ্ধারকাজ শুরু করেন। অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
দেখে নিন ঘটনাটির ভিডিও, সিজিটিএন সংবাদমাধ্যমে প্রকাশিত।
https://www.youtube.com/watch?time_continue=4&v=yN1oxHyPRqk
তথ্য বলছে, ভিডিওটি নানান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হাজার হাজার বার দেখা হয়েছে। যেমন এই ঘটনার বীভৎসতা দেখে চমকে উঠেছেন সাধারণ মানুষ, তেমনই উদ্ধারকারী পুলিশদের ঢালাও প্রশংসাও করেছেন তাঁরা।
কিন্তু রাস্তার মধ্যে কী করে এমন ধস লুকিয়েছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ।