Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিক্ষোভের মধ্যে পুলিশই ভাঙছে দোকান, ভিডিও দেখিয়ে দাবি উত্তরপ্রদেশে

দ্য ওয়াল ব্যুরো : উত্তরপ্রদেশে নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভের পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, অশান্তির জন্য যারা দায়ী তাদের ওপরে ‘বদলা’ নেওয়া হবে। সেইমতো কয়েকজনের কাছে ইতিমধ্যে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ৬০ টি দোকা

বিক্ষোভের মধ্যে পুলিশই ভাঙছে দোকান, ভিডিও দেখিয়ে দাবি উত্তরপ্রদেশে

শেষ আপডেট: 25 December 2019 11:47

দ্য ওয়াল ব্যুরো : উত্তরপ্রদেশে নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভের পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, অশান্তির জন্য যারা দায়ী তাদের ওপরে ‘বদলা’ নেওয়া হবে। সেইমতো কয়েকজনের কাছে ইতিমধ্যে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ৬০ টি দোকান। এর পরে প্রকাশ্যে এসেছে কানপুরে তোলা একটি ভিডিও। তা দেখিয়ে স্থানীয় মানুষের দাবি, পুলিশই বিক্ষোভের সময় দোকানে ভাঙচুর করেছিল। কোনও বাড়ির ছাদ থেকে গোপনে মোবাইল ফোনের ক্যামেরায় কেউ ছবি তুলেছিলেন। তাতে দেখা যায়, বেগমগঞ্জ অঞ্চলে শ’খানেক পুলিশকর্মী কয়েকটি দোকানের শাটার ভাঙচুর করছেন। সেখানে কয়েকটি গাড়ি দাঁড় করানো ছিল। সেগুলিও ভাঙচুর করা হচ্ছে। এই সময় প্রচণ্ড শব্দ শোনা গিয়েছে। স্থানীয় লোকজনের দাবি, পুলিশ দোকানের শাটার ভাঙচুর করার সময় ওই শব্দ হয়েছে। https://twitter.com/alok_pandey/status/1209732969411141632 ভিডিওটি ২১ ডিসেম্বরের। তার পরদিনই মুজফফরনগরে ৬০ টি দোকান বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ, ওই সব দোকানের মালিকরা হিংসাত্মক কার্যকলাপে অংশ নিয়েছিলেন। গত সপ্তাহে উত্তরপ্রদেশের মুজফফরপুর, বাহরাইচ, বুলন্দশহর, গোরক্ষপুর, ফিরোজাবাদ, আলিগড় এবং ফারুখাবাদ জেলা থেকে বিক্ষোভ ও হিংসার খবর পাওয়া যায়। ওইসব অঞ্চলে পথে নামে হাজার হাজার মানুষ। পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। গাড়িতে আগুন লাগানো হয়। পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাস ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। দু’মিনিটের এক ভিডিওতে দেখা যায়, রাজ্যের পূর্ব প্রান্তে গোরক্ষপুরে এক সরু গলির এক প্রান্তে দাঁড়িয়ে জনতা। অন্য প্রান্তে দাঁড়িয়ে আছে পুলিশ। দাঙ্গাহাঙ্গামা ঠেকানোর জন্য তারা প্রস্তুতি নিয়ে এসেছে। পুলিশের কয়েকজনের হাতে ছিল অ্যাসল্ট রাইফেল। জনতাকে দেখা গিয়েছে, পুলিশের উদ্দেশে চিৎকার করছে। পাথর ছুড়ছে। কিছুক্ষণ পরে পুলিশকেও জনতার উদ্দেশে পাথর ছুড়তে দেখা গিয়েছে।

```