Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

গঙ্গায় নেমে ভিডিও! স্রোতে তলিয়ে গেল দুই ছাত্র

গঙ্গা স্নান করতে নেমেছিল পাঁচ বন্ধু। সেই সময় ভিডিও করতে গিয়ে গঙ্গার স্রোতে তলিয়ে গেল দু’জন। সোমবার দুপুরে কাটোয়ার দেবরাজ ঘাটে এমন ঘটনা ঘটে যাওয়ায় শোরগোল পড়ে যায় এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায়, বিপর্যয় মোকাবিলার টিম। পুলিশের সঙ্গে যৌথভাবে তাঁরা উদ্ধারকার্য শুরু করেন।

গঙ্গায় নেমে ভিডিও! স্রোতে তলিয়ে গেল দুই ছাত্র

শেষ আপডেট: 6 November 2023 17:50

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: গঙ্গা স্নান করতে নেমেছিল পাঁচ বন্ধু। সেই সময় ভিডিও করতে গিয়ে গঙ্গার স্রোতে তলিয়ে গেল দু’জন। সোমবার দুপুরে কাটোয়ার দেবরাজ ঘাটে এমন ঘটনা ঘটে যাওয়ায় শোরগোল পড়ে যায় এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায়, বিপর্যয় মোকাবিলার টিম। পুলিশের সঙ্গে যৌথভাবে তাঁরা উদ্ধারকার্য শুরু করেন।

পুলিশ জানিয়েছে, বর্ধমান থেকে কাটোয়ার দেবরাজ ঘাটে স্নান করতে এসেছিল ৫ পড়ুয়া। এঁদের মধ্যে ৪ জন কাটোয়া কলেজের ছাত্র, অপরজন একাদশ শ্রেণিতে পড়ে। বর্ধমান থেকে কাটোয়া বিআইটি কলেজে রেজিস্ট্রেশন করতে এসেছিল তাঁরা। কলেজের কাজ শেষ হওয়ার পর গঙ্গায় স্নান করতে নেমেছিল। সেই দৃশ্য মোবাইল ক্যামেরায় তোলাও হচ্ছিল। তখনই বিপদ ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, পুরসভা ও পুলিশের পক্ষ থেকে ঘাটে স্নান করার বিষয়ে সতর্কবার্তা দেওয়া আছে। সেটা না দেখেই নদীতে নেমেছিল ওই পাঁচজন। কায়দা করে ভিডিও তুলতে গিয়ে অসাবধানতাবশত দু’জন স্রোতে তলিয়ে যায়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  তলিয়ে যাওয়া দুই পড়ুয়ার নাম অভিষেক সিং ও দীপঙ্কর মুখার্জি। তাঁদের দুজনেরই বয়স ১৭ বছর। কাটোয়ার কাউন্সিলর সমীর কুমার সাহা বলেন, এই ঘাট থেকে নদীতে নামা নিয়ে বাড়তি সুরক্ষা দিকটা দেখা হবে। তা নিয়ে আরও প্রচার চালানো হবে। সুরক্ষার জন্য ঘাটে কর্মী মোতায়েন করা হবে। শেষ পাওয়া খবর অনুযায়ী, দুই ছাত্রকে খুঁজতে বিপর্যয় মোকাবিলা দল ও পুলিশ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।


```