Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাসপাতালের মেঝেতে শুয়ে রোগী, পাশ থেকেই রক্ত চেটে খাচ্ছে কুকুর! যোগীরাজ্যের ভিডিও ভাইরাল!

দ্য ওয়াল ব্যুরো: সরকারি হাসপাতালের আপৎকালীন বিভাগের মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন রক্তাক্ত এক যুবক (patient lying unconscious)। তাঁর ঠিক পাশেই হাসপাতালের মেঝে থেকে রক্ত চেটে খাচ্ছে একটি কুকুর (dog licking blood)। উত্তরপ্রদেশের সরকারি হ

হাসপাতালের মেঝেতে শুয়ে রোগী, পাশ থেকেই রক্ত চেটে খাচ্ছে কুকুর! যোগীরাজ্যের ভিডিও ভাইরাল!

শেষ আপডেট: 3 November 2022 11:56

দ্য ওয়াল ব্যুরো: সরকারি হাসপাতালের আপৎকালীন বিভাগের মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন রক্তাক্ত এক যুবক (patient lying unconscious)। তাঁর ঠিক পাশেই হাসপাতালের মেঝে থেকে রক্ত চেটে খাচ্ছে একটি কুকুর (dog licking blood)। উত্তরপ্রদেশের সরকারি হাসপাতালের (UP hospital) এমনই একটি ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে ইন্টারনেটে, যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। প্রশ্ন উঠতে শুরু করেছে সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কুশিনগর জেলা হাসপাতালে। জানা গেছে, ২৪ বছর বয়সি ওই যুবকের নাম বিট্টু। তিনি কুশিনগর জাতাবাজার থানা এলাকার একটি গ্রামের বাসিন্দা। একটি পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি। উত্তরপ্রদেশ সরকারের অ্যাম্বুলেন্সে করে তাঁকে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মাথায় অত্যন্ত গুরুতর চোট লেগেছিল। ওই যুবককে হাসপাতালের আপৎকালীন বিভাগের একটি শয্যায় রাখা হয়। তিনি বারবার শয্যা থেকে পড়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।

চিফ মেডিক্যাল সুপারিনটেনডেন্ট সত্যেন্দ্র কুমার ভার্মা জানিয়েছেন, এরপরেই আপৎকালীন বিভাগে আরও ৩-৪জন রোগী এসে পড়ায় তাঁদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন চিকিৎসক এবং ফার্মাসিস্টরা। সেই সময়ই কোনও এক ফাঁকে কুকুরটি হাসপাতালে ঢুকে পড়ে বলে জানিয়েছেন তিনি।

এই ঘটনায় ইতিমধ্যেই দুজন সাফাই কর্মী এবং দুজন ওয়ার্ড বয়কে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বর্তমানে ওই যুবক গোরক্ষপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গেছে। যেহেতু এখনও তাঁর জ্ঞান ফেরেনি, তাই কীভাবে তিনি দুর্ঘটনার কবলে পড়লেন তা এখনও জানা যায়নি।

তবে ভাইরাল ওই ভিডিও ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। কীভাবে সরকারি একটি হাসপাতালে সকলের নজর এড়িয়ে রোগী মেঝেতে পড়ে গেলেন, এবং কীভাবেই বা পথকুকুর হাসপাতালের ভিতরে ঢুকে পড়ল, যা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটিজেনরা।

সল্টলেকের গেস্ট হাউজে উদ্ধার যুবকের ফাঁস লাগা মৃতদেহ, পাশেই বসে বিবস্ত্র প্রেমিকা


```