Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'রাজ্যপাল বলে কি সাত খুন মাফ'! বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নির্যাতিতা

বিচার চেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হলেন নির্যাতিতা।

'রাজ্যপাল বলে কি সাত খুন মাফ'! বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নির্যাতিতা

রাজ্যপাল সিভি আনন্দ বোস।

শেষ আপডেট: 19 July 2024 12:49

দ্য ওয়াল ব্যুরো: বিচার চেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হলেন নির্যাতিতা। ওই মামলায় শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে তীব্র সওয়াল করেন নির্যাতিতার আইনজীবী।

আদালতে তিনি বলেন, "রাজ্যপাল বলে কি সাত খুন মাফ! এভাবে সংবিধানের ৩৬১ ধারার দোহাই দিয়ে রাজ্যপাল ফৌজদারি মামলা থেকে পুরোপুরি অব্যাহতি পেতে পারেন না। এমন হলে সুবিচার থেকে বঞ্চিত করা হবে আমার মক্কেলকে।"

রাজ্যপালের বিরুদ্ধে তদন্তে ছাড়পত্র দেওয়ার দাবি জানায় রাজ্যও। এরপরই মামলাটি গ্রহণ করে এ ব্যাপারে তিন সপ্তাহের মধ্যে রাজ্য ও কেন্দ্রকে বক্তব্য জমা দিতে বলেছে আদালত।

গত ২ মে রাজ্যপাল বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। হেয়ার স্ট্রিট থানায় গিয়ে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও দায়ের করেন তিনি। পুলিশকে ওই মহিলা লিখিত অভিযোগে জানান, ২ মে রাজ্যপালের সঙ্গে তিনি দেখা করতে যান। তখনই তাঁর শ্লীলতাহানির চেষ্টা করা হয়। যদিও পরে রাজভবনের তরফে বিবৃতি দিয়ে ওই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়। এমনকী ঘটনার একাংশ সিসিটিভি ফুটেজও প্রকাশ করা হয

তবে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ অনুসন্ধান শুরু করলেও সাংবিধানিক রক্ষাকবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে ওঠা এই ধরনের বিস্ফোরক অভিযোগের ক্ষেত্রে কোনও আইনি পদক্ষেপ করতে পারেনি কলকাতা পুলিশ। মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। সেখানে পুলিশি অনুসন্ধানে স্থগিতাদেশ জারি করা হয।

এরপরই বিচার চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই মহিলা। এ ব্যাপারে রাজ্য ও কেন্দ্রকে ৩ সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য জানাতে বলেছে শীর্ষ আদালত। তিন সপ্তাহ পর ফের মামলার শুনানি হবে।


```