Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গরুর পেট থেকে বেরোল ৬৫ কেজি প্লাস্টিক! প্রাণই যেতে বসেছিল, অস্ত্রোপচার করে বাঁচালেন চিকিৎসক

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন ধরে খাওয়া দাওয়া করছিল না গরুটি। এমনকী, জলও পান করছিল না সে। চিন্তিত মালিক পোষ্যকে নিয়ে সটান হাজির হন পশু চিকিৎসালয়ে। গরুটিকে পরীক্ষা করে দেখে স্তম্ভিত হয়ে যান চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর গরুটির পেট (cow's stom

গরুর পেট থেকে বেরোল ৬৫ কেজি প্লাস্টিক! প্রাণই যেতে বসেছিল, অস্ত্রোপচার করে বাঁচালেন চিকিৎসক

শেষ আপডেট: 4 December 2022 16:50

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন ধরে খাওয়া দাওয়া করছিল না গরুটি। এমনকী, জলও পান করছিল না সে। চিন্তিত মালিক পোষ্যকে নিয়ে সটান হাজির হন পশু চিকিৎসালয়ে। গরুটিকে পরীক্ষা করে দেখে স্তম্ভিত হয়ে যান চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর গরুটির পেট (cow's stomach) থেকে বেরিয়েছে ৬৫ কেজি প্লাস্টিক এবং ধাতব বর্জ্য (65 kg of plastic waste)।

ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর মাদুরাইতে। গতমাসে নিজের পোষা গরুকে নিয়ে মাদুরাইয়ের পরমেশ্বরন নামে এক ব্যক্তি। তিনি জানান, সদ্যই মা হয়েছে গরুটি। গত কয়েকদিন ধরেই সে কোনও রকম খাবার বা জল খাচ্ছে না। গরুটি কি ঠিকমতো পরীক্ষা করে দেখা যায়, তার পাকস্থলীতে জমে রয়েছে বিপুল পরিমাণ প্লাস্টিক এবং ধাতব বর্জ্য পদার্থ, যার জেরেই খিদে বা জলপিপাসা নেই প্রাণীটির। প্রাণ যেতে বসেছিল তার। এরপরেই অস্ত্রোপচার করে সেগুলি বের করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তারপরেই তার পেট থেকে বের হয়ে মোট ৬৫ কেজি প্লাস্টিক এবং বিভিন্ন ধাতব বর্জ্য।

চিকিৎসকরা জানিয়েছেন, পুরো অস্ত্রোপচারটি করতে তিন ঘণ্টা সময় লেগেছে। এরপর আরও ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয় গরুটিকে। তারপর থেকে প্রাণীটি আবার ঠিকমতো খাওয়া-দাওয়া করছে বলে জানিয়েছেন তাঁরা।

এই ঘটনায় শহরের রাস্তায় পশুদের ঘুরে বেড়ানো, খাওয়া এবং থাকার বিষয়ে পুরসভাকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন চিকিৎসকরা। অন্যদিকে পশুর মালিকদেরও তাঁরা অনুরোধ করেছেন পশুগুলিকে নিশ্চিন্তে রাস্তায় ছেড়ে না দিয়ে তাদের উপর নজর রাখতে। নয়তো, এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

সারি দিয়ে চলছে গাড়ি, না আছে ওভারটেক, না বাজছে হর্ন! এই দেশেরই ভিডিও ভাইরাল, কোন সে শহর


```