Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

চলে গেলেন অভিনেত্রী গীতাঞ্জলী, ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া

দ্য ওয়াল ব্যুরো: চলে গেলেন দক্ষিণের প্রবীণ অভিনেত্রী গীতাঞ্জলি রামাকৃষ্ণা। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। ৭২ বছর বয়সে বৃহস্পতিবার সকালে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন এদিন সকালে তিনি হৃদরোগে

চলে গেলেন অভিনেত্রী গীতাঞ্জলী, ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া

শেষ আপডেট: 30 October 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: চলে গেলেন দক্ষিণের প্রবীণ অভিনেত্রী গীতাঞ্জলি রামাকৃষ্ণা। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। ৭২ বছর বয়সে বৃহস্পতিবার সকালে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন এদিন সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। দক্ষিণ ভারতে চলচ্চিত্র জগতে অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন গীতাঞ্জলি। পাঁচ দশকেরও বেশি সময় ধরে শুধু তেলুগু নয়, তামিল, মালয়ালম এবং হিন্দি সিনেমাতেও কাজ করেছেন গীতাঞ্জলি। ১৯৬১ সালে তিনি প্রথমবার রূপোলি পর্দায় আসেন। প্রথম ছবি ছিল ‘সীথা কালয়ানাম।’ সব মিলিয়ে চারশোরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। তাঁর অন্যতম জনপ্রিয় ছবিগুলি হল ‘ডঃ চক্রবর্তী’, ‘মুরালি কৃষ্ণা’, ‘বববিলি ইয়ুদধাম’, ‘দেবতা’, ‘পুলা রাংগারু’, ‘সামবারালা রামবাবু’ এবং ‘কালাম মারিনিধি’। অন্যদিকে বেশ কিছু হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য ‘পেয়িং গেস্ট’ ও ‘পরশমণি।’ কয়েকবছর আগেই তিনি শেষ ছবি ‘মহালক্ষ্মী’তে অভিনয় করেন। এই ছবির মুখ্য চরিত্রে ছিলেন কঙ্গনা রানাওয়াত।

```