Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

আলিগড়ের পর মউ, আগুন জ্বলছে যোগী রাজ্যে, পোড়ানো হল গাড়ি, পাথরের ঘায়ে আহত পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব আইন সংশোধনের বিরুদ্ধে শনিবার থেকেই উত্তাল দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় চত্বর।  বিক্ষোভের আগুন জ্বলেছে উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েও। সেই ক্ষোভের আঁচ এবার ছড়াল উত্তরপ্রদেশের মউ জেলার ন

আলিগড়ের পর মউ, আগুন জ্বলছে যোগী রাজ্যে, পোড়ানো হল গাড়ি, পাথরের ঘায়ে আহত পুলিশ

শেষ আপডেট: 15 December 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব আইন সংশোধনের বিরুদ্ধে শনিবার থেকেই উত্তাল দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় চত্বর।  বিক্ষোভের আগুন জ্বলেছে উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েও। সেই ক্ষোভের আঁচ এবার ছড়াল উত্তরপ্রদেশের মউ জেলার নানা জায়গায়। পোড়ানো হল গাড়ি, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ স্লোগান উঠল জায়গায় জায়গায়। পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ল উন্মত্ত জনতা। সোমবার বিকেলের পর থেকেই রণক্ষেত্রে পরিণত হয় মউ। মিরজা হাদিপুরা থানায় আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। পোড়ানো হয় পুলিশের গাড়িও। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি, বাইকে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। ছোড়া হয় টিয়ার গ্যাসের শেল। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করে বিক্ষোভকারীরা। জেরে এলাকায় বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের প্রধান ওপি সিং জানিয়েছেন, মউয়ের পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। জায়গায় জায়গায় টহল দিচ্ছে বিশাল পুলিশবাহিনী। জারি করা হয়েছে ১৪৪ ধারা।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী-রাজ্যপাল সংঘাত এবার চিঠিতে, কার কী বক্তব্য বিশদে পড়ুন

ক্যাবের বিরোধিতায় উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে অশান্তি চরম সীমায় পৌঁছেছে। বিশ্ববিদ্যালয়ের গেটে জমায়েত হওয়া কয়েকশো প্রতিবাদী ছাত্রের উপর লাঠিচার্জ করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাসও। চালানো হয় জলকামান। আলিগড়ের অধ্যাপক প্রোক্টর আফিফুল্লা খানের অভিযোগ, “বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা পুলিশের ছোড়া ইটের আঘাতে জখম হয়েছেন।” পুলিশের পাল্টা অভিযোগ, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করছিলেন ছাত্রেরা। বাধা দেওয়ার চেষ্টা করা হলে ধস্তাধস্তি শুরু হয়। শেষমেশ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ কাঁদানে গ্যাসও ছুড়তে হয়। আলিগড়ে মঙ্গলবার পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শুধু দিল্লি, উত্তরপ্রদেশ নয়। নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএবি) বিরোধিতায় পথে নেমেছে হায়দরাবাদের মৌলানা আজাদ উর্দু ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, বম্বে আইআইটি। বিরাট মিছিল সংগঠিত হয়েছে কেরলের একাধিক জেলায়। বাদ ছিল না কলকাতাও। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়, রাজপথ ভরিয়েছে মশাল জ্বেলে। এদিনও কলকাতার রাজপথে একাধি কর্মসূচি নেয় পড়ুয়ারা।

```