Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্কুটারে বসে ছ'বছরের ছেলে, তার সামনেই গুলি করে খুন আনাজ-বিক্রেতাকে!

দ্য ওয়াল ব্যুরো: ছ'বছরের বাচ্চার সামনে তার বাবাকে গুলি করে খুন করল দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে, দিল্লির ওখলা বাজারের সামনে এই ঘটনায় নিহত ৩৬ বছরের মহম্মদ ফজলু। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুটারে করে ছেলেকে নিয়ে বাজারে আসছিলেন

স্কুটারে বসে ছ'বছরের ছেলে, তার সামনেই গুলি করে খুন আনাজ-বিক্রেতাকে!

শেষ আপডেট: 25 August 2019 03:44

দ্য ওয়াল ব্যুরো: ছ'বছরের বাচ্চার সামনে তার বাবাকে গুলি করে খুন করল দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে, দিল্লির ওখলা বাজারের সামনে এই ঘটনায় নিহত ৩৬ বছরের মহম্মদ ফজলু। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুটারে করে ছেলেকে নিয়ে বাজারে আসছিলেন ফজলু। আচমকা গুলি চালানো হয় তাঁর উপর। পড়ে যান ফজলু। স্কুটার থেকে পড়ে গিয়ে জখম হয় তাঁর ছ'বছরের ছেলেও। এইমসে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করে অবশ্য ছেড়ে দেওয়া হয় তাকে। কিন্তু ফজলু প্রাণ হারান। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে আক্রমণকারীদের দেখা গিয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ব্যক্তিগত কোনও শত্রুতার জেরেই খুন করা হয়েছে ফজলুকে। অপরাধীদের এখনও ধরা যায়নি। ফজলুর পারিবারিক সূত্রের খবর, স্ত্রী ও ছেলেকে নিয়ে ওখলায় থাকতেন তিনি। ওখলার বাজারে একটি আনাজের দোকান ছিল তাঁর। শুক্রবার বেলা ১০টা নাগাদ ছেলেকে এবং এক বন্ধুকে সঙ্গে নিয়ে স্কুটারে করে বেরোন ফজলু। বাজারের কাছে ওই বন্ধু নেমে যান স্কুটার থেকে। বাজারে ঢুকে যান তিনি। এর পরেই ছেলেকে নিয়ে বাড়ি ফেরার জন্য স্কুটার স্টার্ট দেন ফজলু। আচমকা পাশে এসে দাঁড়ায় একটি মোটরবাইক। দু'জন হেলমেট পরা দুষ্কৃতী গুলি চালান ফজলুর মাথায় এবং ঘাড়ে। বাবা-ছেলে দু'জনেই পড়ে যান স্কুটার থেকে। তাঁদের এইমসে নিয়ে যাওয়া হয়। ফজলুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

```