Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘অগ্নিপথ’ ঠিক পথ নয়, মুখ খুললেন সেই বরুণ

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সেনায় ‘অগ্নিপথ’ প্রকল্পের (Agnipath) বিরুদ্ধেও মুখ খুললেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী (Varun Gandhi)। আজ একটু আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-কে লেখা চিঠিতে পিলভিটের সাংসদ তথা মানেকা গান্ধীর পুত্র বরুণ লিখেছেন, এই প্

‘অগ্নিপথ’ ঠিক পথ নয়, মুখ খুললেন সেই বরুণ

শেষ আপডেট: 16 June 2022 09:05

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সেনায় ‘অগ্নিপথ’ প্রকল্পের (Agnipath) বিরুদ্ধেও মুখ খুললেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী (Varun Gandhi)। আজ একটু আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-কে লেখা চিঠিতে পিলভিটের সাংসদ তথা মানেকা গান্ধীর পুত্র বরুণ লিখেছেন, এই প্রকল্প যুব সমাজের মধ্যে হতাশার জন্ম দেবে। চার বছর সেনার কাজ করার পর যাদের বসিয়ে দেওয়া হবে, তাদের বাকি জীবন কীভাবে কাটবে তা নিয়ে দুশ্চিন্তার যথেষ্ট কারণ আছে। কারণ, এখন ১৫ বছর সেনায় কাজ করার পর অবসর নেওয়া সেনানিদেরও ভাল চাকরি জুটছে না। সেখানে চার বছর চাকরি করার পর ৭৫ শতাংশকে সেনা থেকে অবসরে পাঠানো হলে হতাশাই বাড়বে। যুব সমাজের কাছ থেকে এমন প্রতিক্রিয়া পেয়েই তিনি ‘অগ্নিপথ’ নিয়ে ভাবনাচিন্তা করার পরামর্শ দিচ্ছেন, রাজনাথকে লিখেছেন বরুণ।

Varun Gandhi

সেনায় চুক্তিভিত্তিক লোক নিয়োগের অগ্নিপথ নামে নতুন প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনা কর্তাদের পাশে নিয়ে এই প্রকল্প ঘোষণা করেন।

ওই প্রকল্পে সেনায় নিয়োগ হবে চার বছরের চুক্তিতে। চার বছরের মাথায় ২৫ শতাংকে পাকা চাকরির জন্য রেখে দিয়ে বাকিদের বসিয়ে দেওয়া হবে। তাঁরা পেনশন পাবেন না। চার বছরের মাথায় বসিয়ে দেওয়ার সময় এককালীন অর্থ দেওয়া হবে।

সরকারের বক্তব্য, এই অবসরপ্রাপ্ত সেনারা আধা সেনা, পুলিশ, বেসরকারি নিরাপত্তা এজেন্সি এবং যোগ্যতা অনুযায়ী অন্যান্য জায়গায় কাজের সুযোগ পেয়ে যাবেন। ইতিমধ্যে উত্তরপ্রদেশ ও অসম সরকার ঘোষণা করেছে, তারা পুলিশে এই অবসরপ্রাপ্ত সেনাদের অগ্রাধিকার দেবে।

Varun Gandhi

কিন্তু সেনায় নিয়োগের ওই প্রকল্পের বিরুদ্ধে মুখ খুলেছেন বহু অবসরপ্রাপ্ত সেনা অফিসার। দেশের নানা প্রান্তে বিক্ষোভও শুরু হয়েছে। আজও বিহারের নানা জায়গায় বিক্ষোভ চলছে। রেল, রাস্তা অবরোধ করেছে আন্দোলনকারীরা।

এই পরিস্থিতিতে অতীতে নানা ইস্যুর মতো এবারও বরুণই শাসক দলের প্রথম সাংসদ যিনি সরকারকে শোধরানোর পরামর্শ দিলেন। এর আগে বিতর্কিত তিন কৃষি আইনের বিরুদ্ধেও প্রকাশ্যে মুখ খোলেন তিনি এবং চিঠি দেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আন্দোলনকারী কৃষকদের উপর পুলিশি নির্যাতনেরও সমালোচনা করেন মেনকা পুত্র।

বিজেপি নেতৃত্ব প্রকাশ্যে বরুণকে পাল্টা পরামর্শ দিয়ে সংযত করার পথে হাঁটেনি এখনও। তবে জেপি নাড্ডা দলের সভাপতি হওয়ার পর বিজেপির জাতীয় কর্মসমিতি থেকে মা ও ছেলেকে বাদ দিয়ে দিয়েছে।


```