Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আদর্শ সাংবাদিকতার নানা দিক নিয়ে আলোচনা হল কল্যাণী বিশ্ববিদ্যালয়ে

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবিত্রী নন্দ চক্রবর্তী, প্রবীর প্রামাণিক, তুষার পটুয়া, শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্ত, পীযূষ পোদ্দার, সীমা সরকার-সহ প্রায় তিনশো শিক্ষার্থী ও গবেষক।

আদর্শ সাংবাদিকতার নানা দিক নিয়ে আলোচনা হল কল্যাণী বিশ্ববিদ্যালয়ে

নিজস্ব ছবি

শেষ আপডেট: 3 April 2025 23:55

দ্য ওয়াল ব্যুরো: কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার কোর্সের সূচনা হল বৃহস্পতিবার। এই উপলক্ষে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কল্লোল পাল বলেন, সাংবাদিকতার মূলনীতি হল তথ্যভিত্তিক, নিরপেক্ষ ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশন করা। কিন্তু বাস্তবে দেখা যায়, অনেক সময় সাংবাদিকদের বা সংবাদমাধ্যমের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি নিউজের মধ্যে ঢুকে পড়ে। তবে খাঁটি সংবাদে তথ্যই মুখ্য হওয়া উচিত, যাতে পাঠক নিজেই সিদ্ধান্ত নিতে পারেন, কোন দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন। পক্ষপাতদুষ্ট সংবাদ বিশ্বস্ততা নষ্ট করে এবং সমাজে বিভ্রান্তি ছড়াতে পারে। 

সাংবাদিকতা কোর্সের সপ্তম ব্যাচের উদ্বোধন করে উপাচার্য আরও বলেন, 'সাংবাদিকদের সংবেদনশীল হওয়া অত্যন্ত জরুরি। সংবাদ ও মতামতের মধ্যে পার্থক্য বোঝা এবং ব্যক্তিগত বিশ্বাসের ঊর্ধ্বে গিয়ে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করাই প্রকৃত সাংবাদিকতার সার্থকতা।'

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবিত্রী নন্দ চক্রবর্তী, প্রবীর প্রামাণিক, তুষার পটুয়া, শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্ত, পীযূষ পোদ্দার, সীমা সরকার-সহ প্রায় তিনশো শিক্ষার্থী ও গবেষক।

জানা গেল, ষষ্ঠ ব্যাচে ৫৩ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। সেই সঙ্গে সাংবাদিকতার নতুন কোর্সের সূচনা হল আজ। বাংলা বিভাগের প্রধান অধ্যাপক নন্দিনী বন্দ্যোপাধ্যায় বলেন, 'সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে দক্ষ সাংবাদিকের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।' বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা কোর্সের পরিচালক অধ্যাপক সুখেন বিশ্বাস জানান, 'কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এই কোর্স শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতাও শেখায়। ফলে ত্রিপুরা ও আন্দামান থেকে ছাত্রছাত্রীরা এখানে আসছেন।'


```