
শেষ আপডেট: 13 April 2023 09:01
দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কিছুদিনের অপেক্ষা। চলতি বছরেই বন্দে সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে কাশ্মীর। শ্রীনগর বারামুল্লা রেল প্রকল্পের কাজ শেষ হলেই ছুটবে এই ট্রেন। কাশ্মীরে যে বন্দে ভারত (Vande Bharat) চালু হবে তার ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। এমনকী তিনি জানিয়েছিলেন যে, কাশ্মীর উপত্যকার তাপমাত্রা, তুষারপাতের কথা মাথায় রেখে বিশেষ ভাবে ডিজাইন করা হবে বন্দে ভারত ট্রেনের। এই ট্রেন চালু হলে কাশ্মীরের অর্থনীতিও চাঙ্গা হবে বলে মনে করা হচ্ছে।
জম্মু (jammu) থেকে শ্রীনগরের (srinagar) সঙ্গে সংযোগকারী উধমপুর বানিহাল লাইন এই বছরের ডিসেম্বরের দিকে শেষ হবে। এই ট্রেন চালু হলে সুবিধা হবে মানুষের। কারণ ট্রেনে জম্মু থেকে শ্রীনগর মাত্র সাড়ে তিন ঘন্টায় পৌঁছনো যাবে। পাশাপাশি এই যাত্রাপথে ট্রেনটি বিশ্বের সর্বোচ্চ আর্চ ব্রিজ চেনাব রেল ব্রিজও অতিক্রম করবে। এই চেনাব সেতুর উচ্চতা এক হাজার ফুটের বেশি এবং এটি ১৩৫১ মিটার দীর্ঘ।
রেল পথ থাকলেও উপত্যকাটি এখনও দেশের প্রধান অংশ থেকে বিচ্ছিন্ন রয়েছে। এখানে সড়কপথে যাতায়াত বেশি হয় তবে মাঝে মাঝে ধসের কারণে বন্ধ হয়ে যায় রাস্তা। সমস্যায় পড়েন মানুষ। ট্রেন চালু হলে সমস্যা কাটবে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি ট্রেনটি শ্রীনগর এবং জম্মু যেতে আড়াই ঘণ্টা কম সময় নেবে। অর্থাৎ এখন যে সময় লাগে তার থেকে আড়াই ঘন্টা কম সময় নেবে।
রেলমন্ত্রীর মতে, বন্দে ভারত ট্রেনে যাত্রীরা জম্মু থেকে শ্রীনগরে যেতে পারবেন এবং একই দিনে জম্মুতে ফিরে আসতে পারবেন। শুধু যাত্রী সুবিধা নয়, দেশের অভ্যন্তরীণ বাণিজ্যেও সুবিধা হবে। যেমন, কাশ্মীর থেকে দেশের অন্যান্য অংশ আপেল, শুকনো ফল, শাল ইত্যাদি পণ্যের পরিবহণ আরও সহজে হবে৷ ফলে কাশ্মীরের অর্থনীতিও আরও মজবুত হবে।
বুকের হাড় না কেটেই হার্ট সার্জারি, মাত্র তিন ঘণ্টার অপারেশনে ভালভ বদলাল হায়দরাবাদের হাসপাতাল