Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুরু হচ্ছে বৈষ্ণোদেবী যাত্রা, করোনাবিধি মেনে দৈনিক ৫০০ পুণ্যার্থী যেতে পারবেন ভিন্ রাজ্য থেকে

দ্য ওয়াল ব্যুরো: ৫ মাস স্থগিত থাকার পরে অবশেষে শুরু হতে চলেছে বৈষ্ণো দেবী যাত্রা। করোনাভাইরাস মহামারীর কারণে মার্চ মাস থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল এই তার্থযাত্রা। শেষমশ জম্মু ও কাশ্মীর প্রশাসন ঘোষণা করল, আর দু'দিন পর থেকেই অর্থাৎ ১৬ অগস্ট থে

শুরু হচ্ছে বৈষ্ণোদেবী যাত্রা, করোনাবিধি মেনে দৈনিক ৫০০ পুণ্যার্থী যেতে পারবেন ভিন্ রাজ্য থেকে

শেষ আপডেট: 14 August 2020 08:09

দ্য ওয়াল ব্যুরো: ৫ মাস স্থগিত থাকার পরে অবশেষে শুরু হতে চলেছে বৈষ্ণো দেবী যাত্রা। করোনাভাইরাস মহামারীর কারণে মার্চ মাস থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল এই তার্থযাত্রা। শেষমশ জম্মু ও কাশ্মীর প্রশাসন ঘোষণা করল, আর দু'দিন পর থেকেই অর্থাৎ ১৬ অগস্ট থেকেই উঠে যাচ্ছে নিষেধাজ্ঞা, ফের শুরু হচ্ছে বৈষ্ণোদেবী যাত্রা। শ্রী মাতা বৈষ্ণো দেবী মন্দির বোর্ডের তরফে জানানো হয়েছে, তারা সবরকমের বিধি, নিয়ম মেনেই ব্যবস্থা করছে যাত্রার। মন্দির চত্বর নিয়মিত স্যানিটাইজ় করা হচ্ছে। কোভিড বিধির সবটুকু মেনে তবেই পুণ্যার্থীদের জন্য খোলা হচ্ছে বৈষ্ণোদেবীর পথ। ঠিক করা হয়েছে নির্দিষ্ট গাইডলাইন। গাইডলাইনে বলা হয়েছে, এক এক দিনে সর্বোচ্চ ৫০০ জন করে তীর্থযাত্রীকে ঢুকতে দেওয়া হবে জম্মু-কাশ্মীরের বাইরে থেকে এলে। এ জন্য অনলাইনে আগে থেকে রেজিস্ট্রেশনের পদ্ধতিও শুরু হয়েছে। যা করার সমস্তটা অনলাইনে করে, নির্দিষ্ট দিনে সরাসরি আসতে হবে। কোনও কাউন্টারে এসে কোনও রকম ভিড় করা যাবে না। এই সময়ে তীর্থযাত্রা শুরু করা উচিত হল কিনা সে নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই। স্বাভাবিক ভাবেই উদ্বেগ ঘনিয়েছে, সামাজিক দূরত্ব রক্ষা করা এবং পরিচ্ছন্নতা নিয়ে। এ বিষয়ে মন্দির ট্রাস্ট জানিয়েছে, তারা সব রকম ব্যবস্থা করে তবেই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, এই সিদ্ধান্তে বেশ খুশি স্থানীয় বাসিন্দারাও। কারণ মন্দির ও তাকে ঘিরে যে পর্যটন, তা অনেকেরই অন্নসংস্থানের উপায়। তাঁরা চাইছেন, কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে পুণ্যার্থীরা আসুন, আরও বেশি সংখ্যায়। তা যদি নাও হয়, তবু বাইরে থেকে যে ৫০০ জনকে দৈনিক অনুমোদিত করা হবে, তার ওপর ভিত্তি করেই আগের মতো দোকানপাটের পসারা সাজানোর তোড়জোড় শুরু করেছেন তাঁরা। বৈষ্ণো দেবী মন্দিরজম্মুর মাতা বৈষ্ণো দেবী মন্দিরটি সারা দেশে জনপ্রিয়। সারা বছর হাজার হাজার মানুষ এখানে আসেন। অনুমান, বছরে প্রায় ৮০ লক্ষ লোক বৈষ্ণবীদেবীর কাছে যান। 'ট্যুর মাই ইন্ডিয়া'র তথ্য অনুসারে, ভক্তদের অনুদান থেকে বছরে ৫০০ কোটি টাকা আসে মন্দিরে। এ বছর মার্চ মাসের ১৮ তারিখে ঘোষণা করা হয়েছিল, করোনার জেরে আগামী ৪ এপ্রিল পর্যন্ত বৈষ্ণো দেবীর যাত্রা বন্ধ থাকবে। এরপর পরিস্থিতির উপর বিচার করে কবে ফের যাত্রা শুরু করা হবে, তা জানিয়ে দেওয়া হবে। এই মেয়াদ ক্রমেই বাড়তে থাকে অগস্ট পর্যন্ত। শেষমেশ উঠল নিষেধাজ্ঞা।

```