Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনার টিকা নিতে হলে কী করতে হবে, কীভাবে নাম নথিভুক্ত হবে, বিস্তারিত জানাল কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো: আর কিছুদিনের মধ্যেই করোনা টিকার বিতরণ শুরু হতে পারে দেশে। খুব শিগগির টিকা নিয়ে আসার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টিটাকরণের জন্য সরকারের খাতায় নাম নথিভুক্ত করা জরুরি। টিকার অগ্রাধিকার যাঁরা পাবেন তাঁরা তো বটেই, টি

করোনার টিকা নিতে হলে কী করতে হবে, কীভাবে নাম নথিভুক্ত হবে, বিস্তারিত জানাল কেন্দ্র

শেষ আপডেট: 17 December 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: আর কিছুদিনের মধ্যেই করোনা টিকার বিতরণ শুরু হতে পারে দেশে। খুব শিগগির টিকা নিয়ে আসার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টিটাকরণের জন্য সরকারের খাতায় নাম নথিভুক্ত করা জরুরি। টিকার অগ্রাধিকার যাঁরা পাবেন তাঁরা তো বটেই, টিকা নিতে হলে বাকিদেরও নাম, পরিচয় ও অন্যান্য জরুরি তথ্য নথিভুক্ত করতে হবে। কীভাবে নাম রেজিস্ট্রেশন করাতে হবে তারই বিস্তারিত তথ্য দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। টিকাকরণের ক্ষেত্রে অনেকগুলি বিষয়ের ওপর খেয়াল রাখা হবে। প্রথমত কাদের দেওয়া হচ্ছে টিকা, কতদিন অন্তর টিকার ডোজ দেওয়া হচ্ছে, দুটি ডোজের পরে কতটা অ্যান্টিবডি তৈরি হচ্ছে, পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিচ্ছে কিনা ইত্যাদি প্রতিটি বিষয়ের রেকর্ড রাখা হবে সরকারি নথিতে। একই সঙ্গে দেখা হবে কোন বয়সের, কোন পেশার লোকজনকে আগে টিকা দেওয়া হচ্ছে, কোন এলাকায় কতটা টিকার ডোজের বিতরণ হচ্ছে, কতটা টিকা সংরক্ষণ করে রাখা আছে, কী তাপমাত্রায় টিকা সংরক্ষণ করা হচ্ছে ইত্যাদি। কেন্দ্রীয় সরকার আগেই জানিয়েছে ৩০ কোটিকে প্রথম দেওয়া হবে টিকা। যার মধ্যে প্রথমে থাকবেন ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও ডাক্তারি পড়ুয়ারা। এর পরে টিকা পাবেন পুলিশ, প্রশাসন, মিউনিসিপ্যালিটির কর্মীরা। তৃতীয় ক্যাটেগরিতে রাখা রয়েছে ২৬ কোটি মানুষকে, যাদের বয়স ৫০ বছরের বেশি। চতুর্থ ক্যাটেগরিতে থাকবে কোমবির্ডিটির রোগীরা এবং ৫০ বছরের কমবয়সী যাদের ক্যানসার, ডায়াবেটিস, হাইপারটেনশনের মতো রোগ রয়েছে, তাঁরাও থাকবেন হাই-রিস্ক গ্রুপে। টিকার অগ্রাধিকার যাঁরা পাবেন তাঁদের নাম নথিভুক্ত করতে হলে আইডি প্রুফ আগে দিতে হবে। নিজের পাসপোর্ট সাইজের ফটো, ড্রাইভিং লাইসেন্স, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট জব কার্ড, প্যান কার্ড, পাসবুক (ব্যাঙ্ক/পোস্ট অফিস), পাসপোর্ট, পেনশন ডকুমেন্ট, যেখানে চাকরি করেন সেখানেকার আইডি কার্ড, ভোটার কার্ড ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। টিকা নেওয়ার আগে তাদের মোবাইলে এসএমএস আসবে। সেখানে টিকা নেওয়ার দিন ও জায়গা বলা থাকবে। প্রথম টিকার ডোজ নেওয়ার ২৮ দিন পরে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। দুটি ডোজ নেওয়া শেষ হলে মোবাইলেই সার্টিফিকেটের কপি পাঠানো হবে যেখানে কিউআর কোড থাকবে। এই কোড স্ক্যান করলেই বোঝা যাবে কোনও ব্যক্তি ঠিক কবে টিকা নিয়েছেন, কোন টিকার ডোজ পেয়েছেন, কোন ক্লিনিকে টিকা দেওয়া হয়েছে ইত্যাদি। টিকা নেওয়ার পরে কোনওরকম শারীরিক অস্বস্তি বা সামান্যতম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেলেও কাছাকাছি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী, আশাকর্মী বা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, টিকা সম্পর্কিত যাবতীয় তথ্য রাখতে ‘অ্যাডভার্স ইভেন্টস ফলোয়িং ইমিউনাইজেশন’ (এইএফআই) প্রোগ্রাম শুরু করা হচ্ছে দেশজুড়েই। জেলায় জেলায় এইএফআই ম্যানেজমেন্ট সেন্টার খোলার জন্য রাজ্যগুলিকে নির্দেশ পাঠানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, প্রতি ব্লকে অন্তত একটি করে ইমিউনাইজেশন সেন্টার খুলতে হবে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি হেলথ সেন্টার বা জেলা হাসপাতালগুলিতে এই সেন্টার খোলা যেতে পারে। টিকাকরণ যেখানে হচ্ছে তার আশপাশেও এইএফআই ম্যানেজমেন্ট সেন্টার খোলা যেতে পারে। টিকা নেওয়ার সঙ্গে সঙ্গেই কোনও অ্যাডভার্স সাইঢ এফেক্টস দেখা গেলে এই সেন্টারে যোগাযোগ করা যাবে। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী, অভিজ্ঞ ডাক্তাররা থাকবেন এই ম্যানেজমেন্ট সেন্টারে। টিকা নেওয়ার পরে কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে এবং তা সারানোর জন্য কী করণীয়, সে সব ট্রেনিং দেওয়া থাকবে স্বাস্থ্যকর্মীদের।

```