Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

জেএনইউ, বিএইচইউ-তে নতুন উপাচার্য চাই, ফের নিয়োগের বিজ্ঞপ্তি দিল কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো: জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় আর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ করা হবে। তার প্রক্রিয়া অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। কিন্তু শনিবার তা নিয়ে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। এই পদের জন্য আ

জেএনইউ, বিএইচইউ-তে নতুন উপাচার্য চাই, ফের নিয়োগের বিজ্ঞপ্তি দিল কেন্দ্র

শেষ আপডেট: 3 October 2021 06:20

দ্য ওয়াল ব্যুরো: জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় আর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ করা হবে। তার প্রক্রিয়া অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। কিন্তু শনিবার তা নিয়ে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। এই পদের জন্য আরও আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদন করা যাবে ১১ অক্টোবর পর্যন্ত। জেএনইউ এবং বিএইচইউ-এর উপাচার্যের পদে আবেদন গ্রহণ করা হয়েছিল ১৫ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু কেন্দ্রের তরফে নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীদের তালিকা আরও বাড়াতে চায় শিক্ষামন্ত্রক যাতে আরও অনেক বিকল্পের মধ্যে দিয়ে উপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়া যায়। জেএনইউ-এর বর্তমান উপাচার্য রয়েছেন এম জগদেশ কুমার। ২৬ জানুয়ারি তাঁর মেয়াদ শেষ হয়েছে। কিন্তু যতদিন না তাঁর পরবর্তী উপাচার্য বাছাই করা যায় ততদিন তাঁকেই এই পদে বহাল রেখেছে শিক্ষামন্ত্রক। কুমার আবার আইআইটি দিল্লির ডিরেক্টর পদেরও অন্যতম দাবিদার। এদিকে মার্চের ২৮ তারিখ উপাচার্য পদে মেয়াদ শেষ হয়েছে বিএইচইউ-এর রাকেশ ভাটনগরের। তাঁর জায়গায় এখন কার্যকরী উপাচার্য হিসেবে কাজ চালাছেন বিজয় কুমার শুক্ল। বছরের শুরু থেকেই এই দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োএর প্রক্রিয়া শুরু হয়েছে। সেপ্টেম্বরে মোট ২০০ আবেদন জমা পড়েছিল বলে খবর। কিন্তু এখনও নিয়োগ করা যায়নি। দেশের বেশ অনেকগুলি বিশ্ববিদ্যালয় এবং আইআইটি-তেই প্রধান নিয়োগ প্রক্রিয়ায় স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগছে। আইআইটি রুরকির মতো বেশ কিছু প্রতিষ্ঠানের প্রধানের পদ তো খালিই পড়ে আছে অনেক দিন ধরে।

```