Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

সুষমার সঙ্গে ইচক দানা বিচক দানা গাইলেন উজবেক মহিলা, ভিডিও ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো: তিন দশক হয়ে গেল রাজ কাপুর মারা গিয়েছেন! কিন্তু সাবেক সোভিয়েত ইউনিয়নে এখনও জীবন্ত তাঁর স্মৃতি! তাঁর ছবির গান। সম্প্রতি উজবেকিস্তানের রাজধানী তাসখন্তে গিয়ে তার নমুনা দেখে এলেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। সুষমাকে দেখে এক উজবেক

সুষমার সঙ্গে ইচক দানা বিচক দানা গাইলেন উজবেক মহিলা, ভিডিও ভাইরাল

শেষ আপডেট: 6 August 2018 13:50

দ্য ওয়াল ব্যুরোতিন দশক হয়ে গেল রাজ কাপুর মারা গিয়েছেন! কিন্তু সাবেক সোভিয়েত ইউনিয়নে এখনও জীবন্ত তাঁর স্মৃতি! তাঁর ছবির গান। সম্প্রতি উজবেকিস্তানের রাজধানী তাসখন্তে গিয়ে তার নমুনা দেখে এলেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। সুষমাকে দেখে এক উজবেক মহিলা আহ্লাদে গেয়ে উঠলেন রাজ কাপুরের কিংবদন্তি ছবি ‘শ্রী ৪২০’-এর বিখ্যাত গান ইচক দানা বীচক দানা..। তাসখন্তে একটি অনুষ্ঠানের ফাঁকে ওই মহিলার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল বিদেশ মন্ত্রীর। উজবেক মহিলা গান গেয়ে ওঠার মুহূর্তটি ক্যামেরায় ধরে রাখেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার। সেই সঙ্গে ক্যাপশনে লেখেন, “বলিউড কোনও সীমানা জানে না। বিশেষ করে উজবেকিস্তানে রাজ কাপুর-নার্গিসকে সকলেই চেনেন।” https://twitter.com/MEAIndia/status/1026007606354235392 আদতে সাবেক সোভিয়েত ইউনিয়নের সময় থেকে বলিউডের চলচ্চিত্র সেখানে জনপ্রিয়তা লাভ করে। সোভিয়েতের পতনের পরেও তাতে ছেদ পড়েনি।  শুধু রাজ কাপুর নন সোভিয়েত দেশগুলির মধ্যে এখনও জনপ্রিয় মিঠুন চক্রবর্তীর সব ছবি। কখনও স্থানীয় ভাষায় ডাবিং করে, কখনও বা সাব টাইটেল ব্যবহার করে দেখা হয়। আবার স্থানীয় ভাষায় ডাব করলেও অনেক সময় গানগুলিকে অবিকৃত রাখা হয়। ফলে রাশিয়া, উজবেকিস্তান, কাজাকস্তান, কিরঘিজস্তানের অনেক মানুষ অবিকল গেয়ে দিতে পারেন পুরনো হিন্দির ছবির গান।

```