Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৪০ বছরের শিক্ষকের সঙ্গে নবম শ্রেণির ছাত্রীর 'প্রেম'! দুজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার জঙ্গলে

দ্য ওয়াল ব্যুরো: এক শিক্ষক (teacher) এবং তাঁর নাবালিকা ছাত্রীর (student) জোড়া মৃতদেহ (dead body) মিলল জঙ্গলে (forest)। গাছ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দুজনকে ঝুলতে দেখা যায় (hanging)। প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে অনুমান করছে প

৪০ বছরের শিক্ষকের সঙ্গে নবম শ্রেণির ছাত্রীর 'প্রেম'! দুজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার জঙ্গলে

শেষ আপডেট: 22 September 2022 05:03

দ্য ওয়াল ব্যুরো: এক শিক্ষক (teacher) এবং তাঁর নাবালিকা ছাত্রীর (student) জোড়া মৃতদেহ (dead body) মিলল জঙ্গলে (forest)। গাছ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দুজনকে ঝুলতে দেখা যায় (hanging)। প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে অনুমান করছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের (Uttarpradesh) সাহরানপুরে। মৃত শিক্ষকের নাম বীরেন্দ্র। রসুলপুরের বাসিন্দা ৪০ বছর বয়সি ওই ব্যক্তি একটি স্কুলে শিক্ষকতা করতেন বলে জানা গেছে। তাঁর সঙ্গে ওই স্কুলেরই নবম শ্রেণির পড়ুয়া ১৭ বছর বয়সি এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি স্থানীয়দের। গত ৩ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন বীরেন্দ্র এবং ওই নাবালিকা।

ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছে সন্দেহ করে থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার। এরপর বীরেন্দ্র এবং ওই ছাত্রী, দুজনেরই খোঁজে নামে পুলিশ। কিন্তু বারবার জায়গা পরিবর্তনের কারণে কিছুতেই তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছেন পুলিশের সিনিয়র সুপারেনটেনডেন্ট বিপিন তাডা।

মঙ্গলবার সন্দেহে গ্রামের পাশে একটি জঙ্গল থেকে পচা গন্ধ বেরোচ্ছে দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। তাঁরাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে জঙ্গলের গাছে ঝুলন্ত অবস্থায় যুগলের মৃতদেহ আবিষ্কার করে। দুটি দেহই পচে গলে গিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলেই পুলিশের অনুমান। তবে এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

বরেলিতে তিনমাসের গর্ভবতীকে ধর্ষণ ৩ দুষ্কৃতীর, গর্ভপাত হতেই ভ্রূণ নিয়ে থানায় শাশুড়ি


```