Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মিড ডে মিলে নুন দিয়ে ভাত মেখে খাচ্ছে পড়ুয়ারা! যোগীরাজ্যের সরকারি স্কুলের ভিডিও ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের (Uttarpradesh) সরকারি স্কুল (school)। গাছের তলায় সার বেঁধে বসে মিড ডে মিলের (mid day meal) খাবার খাচ্ছে পড়ুয়ারা (students)। কিন্তু পাতের দিকে তাকালেই চোখ কপালে উঠবে। ডিম কিংবা মাংস তো কষ্টকল্পনা। নিদেনপক্ষে

মিড ডে মিলে নুন দিয়ে ভাত মেখে খাচ্ছে পড়ুয়ারা! যোগীরাজ্যের সরকারি স্কুলের ভিডিও ভাইরাল

শেষ আপডেট: 29 September 2022 12:52

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের (Uttarpradesh) সরকারি স্কুল (school)। গাছের তলায় সার বেঁধে বসে মিড ডে মিলের (mid day meal) খাবার খাচ্ছে পড়ুয়ারা (students)। কিন্তু পাতের দিকে তাকালেই চোখ কপালে উঠবে। ডিম কিংবা মাংস তো কষ্টকল্পনা। নিদেনপক্ষে সয়াবিনটুকুও নেই। শুধু নুন (salt) দিয়ে মেখেই কাঁচা ভাত (boiled rice) খাচ্ছে স্কুলের কচিকাঁচারা।

উত্তরপ্রদেশের অযোধ্যার একটি সরকারি প্রাথমিক স্কুলের এমনই ঘটনার ভিডিও সম্প্রতিক ভাইরাল হয়েছে ইন্টারনেটে। যা প্রকাশ্যে আসার পরেই তোলপাড় পড়ে গেছে রাজ্যে। সূত্রের খবর, পড়ুয়াদের জন্য ভাত ছাড়াও বরাদ্দ রয়েছে অন্য খাবার। স্কুলের ভিতরে দেওয়ালের উপর বড় বড় করে লেখা রয়েছে সেই তালিকা। কিন্তু লেখা থাকাই সার, পড়ুয়াদের পাতে পড়ে না তার কোনওটাই। জানা গেছে, ওই স্কুলের পড়ুয়ারা প্রায়শই মিড ডে মিলের খাবার নিয়ে বাড়িতে চলে যায়। আর তাতেই অভিভাবকরা লক্ষ্য করেছিলেন, দীর্ঘদিন ধরেই শুধুমাত্র নুন আর ভাত নিয়ে বাড়িতে আসছে পড়ুয়ারা। এরপরই আসল ঘটনা জানতে স্কুলে গিয়ে হাজির হন কয়েকজন অভিভাবক। তার পরেই সামনে আসে আসল ঘটনা।

https://twitter.com/ashoswai/status/1575159368558923780

তবে ভিডিওটি ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। ইতিমধ্যে স্কুলের অধ্যক্ষকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন অযোধ্যার জেলাশাসক নীতীশ কুমার। তিনি বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, স্কুলের প্রধান শিক্ষিকাকেও বরখাস্ত করা হবে।

‘এক বছর ধরে খাচ্ছিলাম!’ রোগীর পেট থেকে ৬২টা স্টিলের চামচ বের করলেন চিকিৎসক


```