
শেষ আপডেট: 27 October 2022 08:11
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির কেনাকাটার জন্য টাকা তুলবেন বলে স্থানীয় এটিএমে (ATM) গিয়েছিলেন। টাকা তোলাও হল। কিন্তু এটিএম থেকে বেরোনো সেই নোট হাতে নিয়ে ভাল করে দেখতে গিয়েই চক্ষু চড়কগাছ যুবকের! ২০০ টাকার নোটের উপর লেখা, 'ফুল অফ ফান!'
শুধু একজনের নয়, একই অভিজ্ঞতা হয়েছে উত্তরপ্রদেশের (Uttarpradesh) আমেঠির একাধিক মানুষের। সেখানকার একটি এটিএম থেকে টাকা তুলতে গিয়ে অনেকেই এই ঘটনার সম্মুখীন হয়েছেন। কারও পাওয়া নোটের উপর লেখা 'চিলড্রেন্স ব্যাঙ্ক অফ ইন্ডিয়া' তো কারও আবার 'ফুল অফ ফান'! জানা গেছে, দীপাবলী উপলক্ষে কেনাকাটা করতে বেরিয়েছিলেন এক যুবক। ওই এটিএমে টাকা তোলার পর তা হাতে নিয়ে ভাল করে দেখে নিচ্ছিলেন তিনি। তখনই বিষয়টি চোখে পড়ে তাঁর। ২০০ টাকার জাল নোট, যা দেখতে প্রায় পুরোটাই আসল নোটের মতো (Fake Currency Note), কিন্তু তার উপর লেখা রয়েছে অদ্ভুত সব শব্দবন্ধ।
https://twitter.com/aditytiwarilive/status/1584904500607070219?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1584904500607070219%7Ctwgr%5E41aacf0fc2a9dfb16392c9959a629e5d951ff2d3%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.latestly.com%2Findia%2Fnews%2Futtar-pradesh-shocker-atm-dispenses-fake-currency-notes-of-rs-200-from-children-bank-of-india-in-amethi-watch-video-4379049.html
আরও অনেকেই এই নকল নোট পেয়েছেন এটিএমটি থেকে। সে কথা চাউর হতেই ভিড় জমে যায় এটিএমের সামনে। অনেকেই সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। তারা জানিয়েছে, ওই এটিএমটি যে ব্যাঙ্কের, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দীপাবলির ছুটির পর ব্যাঙ্ক খুললে তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।