
শেষ আপডেট: 14 March 2023 12:28
দ্য ওয়াল ব্যুরো: গ্রামে রাস্তা প্রয়োজন। তবে সেকথা ভাববার কেউ নেই। প্রশাসনের নজর দেওয়ার সময়ও নেই। অগত্যা গত ন'মাস ধরে গ্রামের মানুষের জন্য পাহাড় কেটে(carves road ) রাস্তা বানালেন উত্তরাখণ্ডের(Uttarakhand) প্রকাশ গোস্বামী। একই রকমভাবে ছেনি হাতুড়ি দিয়ে পাথর ভেঙে রাস্তা তৈরি করেছিলেন বিহারের দশরথ মাঁঝি। উত্তরাখণ্ডের প্রকাশ গোস্বামীও দশরথ মাঁঝির মতোই গ্রামের লোকেদের জন্য সেই একই কাজ করলেন। একক ভাবে নিজের শ্রম ও সময় দিয়ে বানালেন গোটা একটা রাস্তা।
নিজের গ্রাম থেকে পাকা সড়কে যেতে গেলে পেরোতে হত পাহাড়ি পাকদণ্ডী। সময়ে অসময়ে অসুস্থ মানুষ, অন্তঃসত্ত্বা মহিলাদের পাকদণ্ডী পেরিয়ে সেই রাস্তায় পৌঁছতে সমস্যা হত। এমনকি কোনও গাড়ি অবধি আসতে চাইত না গ্রামে। তাই পাহাড়ের ধার কেটে কেটে ৫০০ মিটার রাস্তা বানালেন প্রকাশ গোস্বামী। জানালেন, এখন চারচাকা গাড়িও এই রাস্তায় প্রবেশ করতে পারবে।
উত্তরাখণ্ডের বাগেশ্বরের গাড়ুদ এলাকার বাসিন্দা প্রকাশ গোস্বামী। তিনি মুম্বইয়ে কেয়ারটেকারের কাজ করেন। গতবছর ছুটিতে বাড়ি এসেছিলেন। তারপর আর ফেরেননি। গ্রামের মানুষের জন্য রাস্তাটা তৈরি করতে চেয়েছিলেন। প্রশাসনের(govt) কোনও উদ্যোগ না দেখে দায়িত্বটা স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। জানালেন, 'এখনও কিছু জায়গা চওড়া করা বাকি থাকলেও, রাস্তা মোটামুটি তৈরি। তিনশোর বেশি মানুষ উপকৃত হল এই রাস্তার জন্য।' কোনও সংস্থার সামান্যতম সাহায্য ছাড়াই এই কাজ করেছেন তিনি। জুন মাস থেকে প্রতিদিন সকাল ৫ টা থেকে ৯ টা অবধি রাস্তা তৈরির কাজ করতেন প্রকাশ বাবু।
উল্লেখ্য মাইগ্রেশন প্রিভেনশন কমিশনের রিপোর্ট অনুযায়ী, উত্তরাখণ্ডে প্রায় ৮৪ টা রাস্তা, পাকা সড়কের সঙ্গে যুক্ত নয়।
উচ্চমাধ্যমিক দিয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনা, হাসপাতালে তিন পরীক্ষার্থী, গুরুতর জখম ১