Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বসিরহাটের ছেলের কারসাজি! উত্তরাখণ্ডের প্রধান বিচারপতির ফেসবুক হ্যাক, ধরতে এল নৈনিতাল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ড হাইকোর্টের (Uttarakhand High Court) প্রধান বিচারপতি (Chief Justice) রাঘবেন্দ্র সিং চৌহানের ফেসবুক হ্যাক (Facebook Hack) হয়েছিল মাস আড়াই আগে। সেই ঘটনায় নাম জড়াল বসিরহাটের এক উচ্চমাধ্যমিক পড়ুয়ার। ১৮ বছর বয়স

বসিরহাটের ছেলের কারসাজি! উত্তরাখণ্ডের প্রধান বিচারপতির ফেসবুক হ্যাক, ধরতে এল নৈনিতাল পুলিশ

শেষ আপডেট: 21 July 2022 06:54

দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ড হাইকোর্টের (Uttarakhand High Court) প্রধান বিচারপতি (Chief Justice) রাঘবেন্দ্র সিং চৌহানের ফেসবুক হ্যাক (Facebook Hack) হয়েছিল মাস আড়াই আগে। সেই ঘটনায় নাম জড়াল বসিরহাটের এক উচ্চমাধ্যমিক পড়ুয়ার। ১৮ বছর বয়সী এই ছাত্রের নাম রাজিবুল মিস্ত্রী (Rajibul Mistri)। ওই ঘটনা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল উত্তরাখণ্ড প্রশাসনে। তারপর মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে বসিরহাটের (Basirhat) মাটিয়া থানা এলাকায় পৌঁছল নৈনিতাল পুলিশ (Nanital Police)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১৮ তারিখ দ্বিতীয়বার হ্যাক হয়েছিল প্রধান বিচারপতির ফেসবুক। নৈনিতাল জেলার মল্লিথাল থানায় অভিযোগ দায়ের করে পুলিশ। তারপর বাংলার পুলিশের সঙ্গে যোগাযোগ করে এদিন নৈনিতাল থানার পুলিশ পৌঁছয় মাটিয়ায়।

দিঘায় যান গাছের চারা সঙ্গে নিয়ে, খালি হাতে নয়

রাজিবুল এ বছর একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে উঠেছে। তাকে নৈনিতাল পুলিশ গ্রেফতার করে আদালতে পেশ করেছে। ট্রানজিট রিমান্ডে তাকে উত্তরাখণ্ড নিয়ে যেতে চায় পুলিশ।

এই ঘটনায় কার্যত হতবাক স্থানীয়রা। তবে এই ছাত্রের মায়ের দাবি, পুরোটাই না বুঝে করেছে তাঁর ছেলে। রাজিবুলের মা বলেন, কয়েক মাস আগে ওকে একটা ফোন কিনে দেওয়া হয়েছিল। সন্দেশখালি থানা এলাকায় তার দাদুর বাড়ি থেকে একটা পুরনো সিম নিয়ে নতুন ফোনে লাগিয়েছিল রাজিবুল। তারপরই এইসব ঘটেছে।

উত্তরাখণ্ড পুলিশের বক্তব্য, প্রধান বিচারপতির ফেসবুক প্রোফাইল হ্যাক করে রাজিবুলের কাছে থাকা ফোন থেকেই দু’বার নানান ধরনের উস্কানিমূলক কথা লেখা হয়েছিল। সাইবার অপরাধ আইনে মামলা রুজু করে পুলিশ। তারপর ফোনের সূত্র ধরে মাটিয়ায় পৌঁছন নৈনিতাল পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চের পদস্থ আধিকারিকরা।


```