Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক সপ্তাহ পরেই বিয়ে! যোগীরাজ্যে খাবার দিতে দেরি হওয়ায় ছুরি মেরে মেয়েকে খুন বাবার

দ্য ওয়াল ব্যুরো: হাতে আর এক সপ্তাহও নেই। সেপ্টেম্বরের শুরুতেই ছিল মেয়ের (Daughter) বিয়ে (wedding)। কিন্তু তার আগেই মুহূর্তের রাগে মারাত্মক কাণ্ড বাঁধিয়ে বসল বাবা (father)। ঠিক সময়ে খেতে দেয়নি (delay), এই 'অপরাধে' ছুরি মেরে মেয়েকে খুনই (Kil

এক সপ্তাহ পরেই বিয়ে! যোগীরাজ্যে খাবার দিতে দেরি হওয়ায় ছুরি মেরে মেয়েকে খুন বাবার

শেষ আপডেট: 28 August 2022 18:02

দ্য ওয়াল ব্যুরো: হাতে আর এক সপ্তাহও নেই। সেপ্টেম্বরের শুরুতেই ছিল মেয়ের (Daughter) বিয়ে (wedding)। কিন্তু তার আগেই মুহূর্তের রাগে মারাত্মক কাণ্ড বাঁধিয়ে বসল বাবা (father)। ঠিক সময়ে খেতে দেয়নি (delay), এই 'অপরাধে' ছুরি মেরে মেয়েকে খুনই (Kills) করে ফেলল বাবা!

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttarpradesh) হাপুর জেলায়। মৃত তরুণীর নাম রেশমা। তাঁর বয়স ২২ বছর। আগামী ৪ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তার। চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু তার আগেই মর্মান্তিক ঘটনা ঘটাল তাঁর বাবা, ৫৫ বছর বয়সি মহম্মদ ফরিয়াদ। তার মোট ৬ জন সন্তান বলে জানা গেছে। রেশমা ছিল মেজ সন্তান।

জানা গেছে, গত শনিবার বাবাকে খেতে দিতে সামান্য দেরি করে ফেলেছিল রেশমা। তাই নিয়েই রেশমার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে ফরিয়াদ। এক প্রতিবেশীর দাবি, বাবার বকুনি খেয়েও মুখে মুখে পাল্টা জবাব দিয়েছিল রেশমা। সেই থেকেই শুরু হয় কথা কাটাকাটি। তারপরেই রাগে অন্ধ হয়ে ঘাস কাটার ছুরি তুলে নিয়ে সটান মেয়ের উপর চালিয়ে দেয় ফরিয়াদ। রক্তক্ষরণ হতে হতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রেশমার।

জানতে পেরে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। অভিযুক্ত ফরিয়াদের বিরুদ্ধে বাবুগড় থানায় ভারতীয় দণ্ডবিধির ৩০২ নম্বর ধারায় খুনের মামলা রুজু করেছে পুলিশ। রেশমার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ছাত্রীকে পোশাক খুলিয়ে অন্তর্বাস পরে বাড়ি ফিরতে বাধ্য করল শিক্ষক! গ্রেফতার অভিযুক্ত


```