Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

উত্তরপ্রদেশে কলেজ-বিশ্ববিদ্যালয়ে মোবাইল নিষিদ্ধ করল যোগী সরকার

দ্য ওয়াল ব্যুরো : কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মোবাইল ফোনের ব্যবহার পুরোপুরি বন্ধ। ছাত্ররা তো বটেই, শিক্ষকরাও সেখানে ব্যবহার করতে পারবেন না মোবাইল। উত্তরপ্রদেশে ডায়রেক্টরেট অব হায়ার এডুকেশন এমনই সার্কুলার জারি করেছে। তাতে বলা হয়েছে, রাজ্যের কলেজ ও

উত্তরপ্রদেশে কলেজ-বিশ্ববিদ্যালয়ে মোবাইল নিষিদ্ধ করল যোগী সরকার

শেষ আপডেট: 18 October 2019 16:07

দ্য ওয়াল ব্যুরো : কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মোবাইল ফোনের ব্যবহার পুরোপুরি বন্ধ। ছাত্ররা তো বটেই, শিক্ষকরাও সেখানে ব্যবহার করতে পারবেন না মোবাইল। উত্তরপ্রদেশে ডায়রেক্টরেট অব হায়ার এডুকেশন এমনই সার্কুলার জারি করেছে। তাতে বলা হয়েছে, রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে যাতে শিক্ষার উপযুক্ত পরিবেশ থাকে সেজন্য এই নির্দেশ জারি করা হল। উত্তরপ্রদেশ সরকার লক্ষ করেছে, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মূল্যবান সময় নষ্ট করে বহু ছাত্র ও শিক্ষক মোবাইলে কথা বলেন। এর আগে যোগী আদিত্যনাথ সরকারি মিটিং-এর সময় মোবাইলের ব্যবহার নিষিদ্ধ করেছেন। মন্ত্রিসভার বৈঠকেও কেউ মোবাইল ব্যবহারের অনুমতি পান না। মুখ্যমন্ত্রী লক্ষ করেছিলেন, মিটিং-এর সময় প্রথম সারির সরকারি অফিসাররাও হোয়াটস অ্যাপে মেসেজ পাঠাতে বা পড়তে ব্যস্ত থাকেন।

```