Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লখনৌতে পুলিশের গুলিতে নিহতের পরিবার পাবে ক্ষতিপূরণ, হবে সিবিআই তদন্তও

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার লখনৌয়ের গোমতী নগরে পুলিশ কনস্টেবলের গুলিতে মৃত্যু হয়েছে তথ্য প্রযুক্তি কর্মী বিবেক তিওয়ারির। রাত দেড়টা নাগাদ ঘটে এই ঘটনা। তারপর থেকেই গোটা দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠ

লখনৌতে পুলিশের গুলিতে নিহতের পরিবার পাবে ক্ষতিপূরণ, হবে সিবিআই তদন্তও

শেষ আপডেট: 30 September 2018 02:49

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার লখনৌয়ের গোমতী নগরে পুলিশ কনস্টেবলের গুলিতে মৃত্যু হয়েছে তথ্য প্রযুক্তি কর্মী বিবেক তিওয়ারির। রাত দেড়টা নাগাদ ঘটে এই ঘটনা। তারপর থেকেই গোটা দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখেছেন নিহতের স্ত্রী কল্পনা তিওয়ারি।। তিনি দাবি করেছেন তাঁর স্বামীর মৃত্যুর জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। তাঁকে পুলিশে চাকরি দিতে হবে। পুরো ঘটনার সিবিআই তদন্তও দাবি করেছেন কল্পনা। অন্যদিকে জানা গিয়েছে বিবেকের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করার দাবি জানিয়েছিলেন। এমনকী মুখ্যমন্ত্রী দেখা না করলে দাদার দেহ নিয়ে যোগীর বাড়িতে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। জানা গিয়েছে, প্রাথমিক ভাবে বিবেকের পরিবারের কয়েকটি দাবি মেনে নিয়েছে যোগী সরকার। সূত্রের খবর, বিবেক তিওয়ারির পরিবারকে ২৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে জেলাপ্রশাসন। এমনকী বিবেকের মৃত্যুর সিবিআই তদন্ততেও রাজি উত্তরপ্রদেশের সরকার। এটাই প্রথম নয়। এর আগেও উত্তরপ্রদেশের পুলিশের বিরুদ্ধে অকারণে গুলি চালানোর অভিযোগ উঠেছে। বেশ কয়েকটি এনকাউন্টারের ঘটনায় ঘটেছে এই রাজ্যে। যদিও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, এই ঘটনা কোনওভাবেই এনকাউন্টার নয়। আদিত্যনাথ জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। প্রয়োজনে সিবিয়াইকে দিয়েও তদন্ত করানো হবে। উত্তরপ্রদেশ পুলিসের ডিজিপি ওপি সিং জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্ত পুলিস কর্মীকে বরখাস্ত করা হবে। অভিযুক্তের বিরুদ্ধে নেওয়া হবে কড়া পদক্ষেপ। কোনওভাবেই বরদাস্ত করা হবে না এই ধরণের অপরাধ। অন্যদিকে সাংবাদিক বৈঠক করে লখনৌ পুলিসের সুপার কলানিধি নাইথানি বলেন, এই ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

```