Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

বিয়েতে রাজি নয় প্রেমিক, অ্যাসিড ছুড়ে মুখ-হাত ঝলসে দিল প্রেমিকা

দ্য ওয়াল ব্যুরো: কথায় কথায় গায়ে হাত তুলত প্রেমিকা, হাসপাতালের বিছানায় শুয়ে পুলিশকে এমনটাই জানিয়েছে বছর কুড়ির তরুণ।মেয়েটির থেকে তাই রেহাই পাওয়ার রাস্তা খুঁজছিল সে। সেটা বুঝতে পেরেই প্রেমিকার অ্যাসিড হামলা।  মুখ, হাত তো বটেই, অ্যাসিডে শরীরের

বিয়েতে রাজি নয় প্রেমিক, অ্যাসিড ছুড়ে মুখ-হাত ঝলসে দিল প্রেমিকা

শেষ আপডেট: 25 October 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: কথায় কথায় গায়ে হাত তুলত প্রেমিকা, হাসপাতালের বিছানায় শুয়ে পুলিশকে এমনটাই জানিয়েছে বছর কুড়ির তরুণ।মেয়েটির থেকে তাই রেহাই পাওয়ার রাস্তা খুঁজছিল সে। সেটা বুঝতে পেরেই প্রেমিকার অ্যাসিড হামলা।  মুখ, হাত তো বটেই, অ্যাসিডে শরীরের আরও নানা জায়গা ঝলসে গেছে তার। অবস্থা শঙ্কাজনক। ঘটনা উত্তরপ্রদেশের আলিগড়ের। অ্যাসিডের বোতল হাতে ছেলেটিকে তাড়া করে ওই তরুণী। ব্যস্ত রাস্তার মাঝেই অ্যাসিড ছুড়ে ঝলসে দেয় ছেলেটির শরীর। পুলিশ জানিয়েছে, স্থানীয়রা ছুটে গেলেও মেয়েটির হাত থেকে বাঁচাতে পারেননি তরুণকে। ছেলেটির নাম ফয়জান। তার মা জানিয়েছেন, মেয়েটি তার খুব ভাল বন্ধু ছিল। কিন্তু ইদানীং মেয়েটির আচরণে বদল আসে। বার বার প্রেমের প্রস্তাব দিতে থাকে। ফয়জান তাতে রাজি হয়নি। ফলে যখন তখন তাকে মারধর করত মেয়েটি। রাস্তায় বেরোলেই পিছু নিত। গত বৃহস্পতিবার ফয়জানকে বিয়ের জন্য জোড়াজুরি করতে শুরু করে তরুণী। তাতে রাজি না হওয়ায় মেরে ফেলার হুমকি দেয়। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ফয়জান। ডাক্তাররা জানিয়েছেন, তার মুখ ঝলসে গেছে। হাত-পায়ে গভীর ক্ষত। শরীরের অন্যান্য অংশও পুড়ে গেছে। মেয়েটিকে গ্রেফতার করা হয়েছে। সিভিল লাইনসের আধিকারিক অনীল সিমানিয়া জানিয়েছেন, মেয়েটির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৬ (এ) ধারায় মামলা করা হয়েছে। পুলিশকর্তারা জানিয়েছেন, ধরা পড়েও অপরাধ মানতে নাকি রাজি নয় মেয়েটি। এখনও তার প্রবল আক্রোশ রয়েছে ফয়জান ও ফয়জানের পরিবারের প্রতি। https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be/

```