Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

উত্তরপ্রদেশের ২ জেলায় দুর্গাপ্রতিমা বিসর্জনের সময় একাধিক দুর্ঘটনা, মৃত ৪

দ্য ওয়াল ব্যুরো : প্রতাপগড় ও প্রয়াগরাজ (Prayagraj)। উত্তরপ্রদেশের এই দুই জেলায় দুর্গাপ্রতিমা বিসর্জনের সময় মারা গিয়েছেন চারজন। শনিবার উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, প্রতাপগড়ের কাইথোলা গ্রামে দুর্গাপ্রতিমা ভেঙে পড়লে ২৪ বছরের এক যুবক নিহত হন। আহ

উত্তরপ্রদেশের ২ জেলায় দুর্গাপ্রতিমা বিসর্জনের সময় একাধিক দুর্ঘটনা, মৃত ৪

শেষ আপডেট: 16 October 2021 10:56

দ্য ওয়াল ব্যুরো : প্রতাপগড় ও প্রয়াগরাজ (Prayagraj)। উত্তরপ্রদেশের এই দুই জেলায় দুর্গাপ্রতিমা বিসর্জনের সময় মারা গিয়েছেন চারজন। শনিবার উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, প্রতাপগড়ের কাইথোলা গ্রামে দুর্গাপ্রতিমা ভেঙে পড়লে ২৪ বছরের এক যুবক নিহত হন। আহত হন আরও তিনজন। মৃতের নাম অঙ্কুর সিং। আহতদের নাম অভয় কুমার, আকাশ এবং অনুজ কুমার। অঙ্কুরের বোন সরিতা জানিয়েছেন, তাঁদের বাবা দল বাহাদুর সিং বায়ুসেনায় চাকরি করেন। তিনি এখন আম্বালায় আছেন। তাঁকে দুর্ঘটনার কথা জানানো হয়েছে। অপর একটি ঘটনায় শুক্রবার প্রতাপগড়ে গুড্ডু সরোজ নামে এক ২৬ বছরের যুবক প্রতিমা বিসর্জনের সময় নদীতে ডুবে যান। ২৬ বছরের ওই যুবক অঞ্জনী সেতুর কাছে বকুলাহি নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়েছিলেন। পুলিশ তাঁর দেহ নদী থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রয়াগরাজ জেলায় কালিকাপুর গ্রামে প্রতিমা বিসর্জনের সময় সুশীল কুমার সোনকার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২১ বছরের ওই যুবক করণতারা দীঘিতে ডুবে যান। পুলিশের ডাইভাররা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অপর একটি ঘটনায় প্রয়াগরাজে গঙ্গাপুর গ্রামে আশিস যাদব নামে এক কিশোর গঙ্গায় ডুবে যায়। শুক্রবার বিসর্জনের সময় ছত্তিসগড়ে মারা যান একজন। বিজয়া দশমীর বিকালে যশপুর জেলায় প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য একটি শোভাযাত্রা অগ্রসর হচ্ছিল নদীর দিকে। আচমকাই তার মধ্যে ঢুকে পড়ে একটি মেরুন রং-এর জাইলো গাড়ি। তার ধাক্কায় এক যুবক মারা যান। আহত হন অন্তত ২০ জন। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম গৌরব আগরওয়াল। বয়স ২১। তাঁর বাড়ি ছিল যশপুরের পাথলগাঁওতে। আহতদের পাথলগাঁও সিভিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্লক মেডিকেল অফিসার জেমস মিনজ বলেন, আহতদের দু'জনকে ট্রান্সফার করা হয়েছে অন্য হাসপাতালে। ঘাতক গাড়িতে ছিল মধ্যপ্রদেশের নম্বর। ধাক্কা মারার পর গাড়িটি স্পিড তুলে সুখরাপাড়ার দিকে পালিয়ে যায়। উত্তেজিত জনতা গাড়িটিকে তাড়া করে। ঘটনাস্থল থেকে কিছু দূরে গাড়িটিকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। গাড়িটি রাস্তার ধারে খালের মধ্যে পড়ে গিয়েছিল। তার পিছনের দিকের কাঁচ ছিল ভাঙা। ড্রাইভারের পাশের দরজাটি খোলা ছিল। জনতা গাড়িতে আগুন লাগিয়ে দেয়। পুলিশ সুপার জানিয়েছেন, দুই অভিযুক্ত ধরা পড়েছে। তারা হল বাবলু বিশ্বকর্মা (২১) এবং শিশুপাল সাহু (২৬)। দু'জনেই মধ্যপ্রদেশের সিংরাউলি জেলার বাসিন্দা। ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাগেল শোকবার্তা পাঠিয়ে বলেছেন, "অভিযুক্তদের সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। যিনি মারা গিয়েছেন, ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন।"

```