Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

স্ত্রীকে মেরে ৪০০ কিলোমিটার দূরে নিয়ে গিয়ে সৎকার, মিসিং ডায়েরিও করল স্বামী! তারপর...

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীকে খুন (murder) করে বাড়ি থেকে ৪০০ কিলোমিটার দূরে গিয়ে শেষকৃত্য (cremation) সেরে এসেছিল। এরপর পুলিশে গিয়ে স্ত্রী'র নিখোঁজ হয়ে যাওয়ার গল্প ফেঁদেছিল ডাক্তার (doctor) স্বামী। কিন্তু শেষ অবধি এসবে কোনও লাভ হল না! টানা পুল

স্ত্রীকে মেরে ৪০০ কিলোমিটার দূরে নিয়ে গিয়ে সৎকার, মিসিং ডায়েরিও করল স্বামী! তারপর...

শেষ আপডেট: 14 December 2022 11:12

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীকে খুন (murder) করে বাড়ি থেকে ৪০০ কিলোমিটার দূরে গিয়ে শেষকৃত্য (cremation) সেরে এসেছিল। এরপর পুলিশে গিয়ে স্ত্রী'র নিখোঁজ হয়ে যাওয়ার গল্প ফেঁদেছিল ডাক্তার (doctor) স্বামী। কিন্তু শেষ অবধি এসবে কোনও লাভ হল না! টানা পুলিশি জেরার মুখে মঙ্গলবার নিজের দোষ স্বীকার করেছে ওই অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখিমপুর খেরিতে। মৃতার নাম বন্দনা অবস্থি (২৮)।

জানা গেছে, গত ২৬ নভেম্বর নিজের স্ত্রী'কে প্রথমে খুন করে অভিষেক অবস্থি নামের সেই ডাক্তার। এরপর বাড়ি থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে গড়মুক্তেশ্বরে গিয়ে তার শেষকৃত্যের কাজ সেরে ফেলে। এই গোটা ঘটনার সময় তার বাবা গৌরিশঙ্কর অবস্থিও সঙ্গে ছিল। পুলিশ জানিয়েছে যে, অভিযুক্ত অভিষেক অবস্থি আয়ুর্বেদিক ডাক্তার। গত মাসে স্ত্রী'র সঙ্গে হঠাৎই তার ঝগড়া শুরু হয়। সেই ঝগড়া হাতাহাতিতে গড়ায়। তখনই বন্দনার মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে অভিষেক। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বন্দনা।

স্ত্রীকে হত্যার পর অভিষেক ও তার বাবা একটি স্যুটকেসে দেহটি ভরে অ্যাম্বুলেন্সে চাপিয়ে নিয়ে চলে যায় ৪০০ কিলোমিটার দূরে গড়মুক্তেশ্বরে। সেখানেই দেহটির সৎকার করে দেয় দু'জন। এরপর সেখান থেকে বাড়ি ফিরে থানায় গিয়ে বন্দনা অবস্থির নামে নিখোঁজ ডায়েরি করেন স্বামী অভিষেক।

ঘটনার তদন্তে নেমেই সন্দেহ হয় পুলিশের। এরপর গত সোমবার অভিষেককে থানায় ডেকে জেরা শুরু করে পুলিশ। সেখানেই টানা জেরার মুখে ভেঙে পড়ে সে। মঙ্গলবার নিজের দোষ স্বীকার করে। জানায়, স্ত্রী'র সঙ্গে কিছু বিষয়ে মতবিরোধের জেরে ঝগড়া শুরু হয়েছিল। এরপর হাতাহাতি চলাকালীন ভারী বস্তু দিয়ে বন্দনার মাথায় আঘাত করতেই সে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বন্দনার।

রাস্তায় হাঁটছে কিশোরী, অ্যাসিড ছুড়ে পালাল দুই যুবক! ভাইরাল দিল্লির শিউরে ওঠা ভিডিও


```