Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

২০২৩ সালের মধ্যেই অযোধ্যাকে নতুন রূপ দিতে চলেছেন যোগী আদিত্যনাথ

দ্য ওয়াল ব্যুরো: সর্বোচ্চ আদালতের রায়ে রামের জন্মভূমি বলে পরিচিত ২.৭৭ একর জমিতে মন্দির বানাতে আর কোনও বাধা নেই। তবে স্রেফ ওইটুকু করে সন্তুষ্ট হবে না উত্তরপ্রদেশ সরকার। ২০২৩ সালের মধ্যে অযোধ্যা নগরীকে নতুন রূপ দিতে চলেছে যোগী আদিত্যনাথ সরকার

২০২৩ সালের মধ্যেই অযোধ্যাকে নতুন রূপ দিতে চলেছেন যোগী আদিত্যনাথ

শেষ আপডেট: 22 November 2019 08:32

দ্য ওয়াল ব্যুরো: সর্বোচ্চ আদালতের রায়ে রামের জন্মভূমি বলে পরিচিত ২.৭৭ একর জমিতে মন্দির বানাতে আর কোনও বাধা নেই। তবে স্রেফ ওইটুকু করে সন্তুষ্ট হবে না উত্তরপ্রদেশ সরকার। ২০২৩ সালের মধ্যে অযোধ্যা নগরীকে নতুন রূপ দিতে চলেছে যোগী আদিত্যনাথ সরকার। এ ব্যাপারে বেশ কয়েকটি প্রকল্পও তারা শেষ করে ফেলেছে। ২.৭৭ একরে মন্দির হলেও অযোধ্যায় ১০০ একর জমিতে থিমপার্ক গড়ার পরিকল্পনা করেছে উত্তরপ্রদেশ সরকার। সেখানে থাকবে একটি কৃত্রিম হ্রদ, তার উপরে সেতু। সেই সেতু পার হয়ে শবরী বাগান থেকে অশোক বটিকায় যেতে হবে। সেখানে থাকবে রামের জীবন নিয়ে আন্তর্জাতিক মানের জাদুঘর। দ্রুত বিমানবন্দর গড়তে ও রামের মূর্তি গড়তে মোট ৬৪০ কোটি টাকা রিলিজ করে দেওয়া হয়েছে। সরযূ নদীকে পরিষ্কার করার জন্য বরাদ্দ করা হয়েছে ৬০০ কোটি টাকা। অযোধ্যা নগরীকে নতুন রূপ দিতে চান যোগী। উত্তরপ্রদেশ সরকারের এক বরিষ্ঠ আধিকারিক বলেছেন, “আমাদের লক্ষ্য হল আগামী বছরই অযোধ্যায় প্রথম বাণিজ্যিক বিমান অবতরণ করানো। এই প্রকল্পের ৬৪০ কোটি টাকার মধ্যে ইতিমধ্যেই ৫২৬ কোটি টাকা রিলিজ করে দেওয়া হয়েছে।” ওই আধিকারিক জানিয়েছেন, ২৫১ মিটার উচ্চতাবিশিষ্ট রামের মূর্তি বানানোর জন্য আনুমানিক খরচ ধরা হয়েছে ৬৪৭ কোটি টাকা। জমি অধিগ্রহণ ও পরিকল্পনা চূড়ান্ত করার জন্য ইতিমধ্যেই ২২৭ কোটি টাকা রিলিজ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, “রামনবমীতে, অর্থাৎ আগামী বছর ২ এপ্রিল ভিত্তিপ্রস্তর স্থাপন করার পরিকল্পনা আমরা করেছি।” রামের স্ট্যাচুর নীচে থাকবে ভূগর্ভস্থ ডিজিটাল জাদুঘর ও ইন্টারপ্রিটেশন সেন্টার। [caption id="attachment_161191" align="aligncenter" width="286"] ১০০ একরে পার্ক গড়া হবে অযোধ্যায়[/caption] কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির (সিএসআর) অর্থেই এটা করা হবে বলে প্রাথমিক ভাবে স্থির হয়েছে। ২০২০ সালের মধ্যেই ১০০ একর জুড়ে তৈরি থিম পার্ক খুলে দেওয়া হবে দর্শকদের জন্য, পরিকল্পনা তেমনই। শবরী বাগানেই রামচন্দ্রকে কর্কন্ধু ফল (মিষ্টি কুল জাতীয় ফল) খাইয়েছিলেন শবরী, তাই এই বাগানে তেমন গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। অশোক বটিকা ছিল সিংহলে, যেখানে সীতাকে বন্দি করে রেখেছিলেন রাবণ। তেমন একটি বনও করা হবে এই উদ্যানে। বর্তমান রামকথা পার্কের পরিধি বাড়ানো হবে, সেখানেই ধর্মীয় অনুষ্ঠান হবে, এর নাম হবে ‘ভজন সন্ধ্যা স্থল’। রামলীলা অ্যাকাডেমি তৈরি হচ্ছে, অযোধ্যার রামলীলা দেখানোর ব্যবস্থা হবে অনলাইনে। সম্প্রতি অযোধ্যায় চালু হয়েছে রাজা দশরথ মেডিক্যাল কলেজ। ১৩৮৫ কোটি টাকার সরযূ রিভার ন্যাশনাল প্রোগ্রামে ৬০০ কোটি টাকা রিলিজ করে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার।

```