দ্য ওয়াল ব্যুরো: গোটা বিশ্বকে এক মুঠোর মধ্যে নিয়ে এসেছে গুগ্ল৷ যে কোনও তথ্য, তা যতই কঠিন এবং দূরবর্তী স্থানের হোক না কেন, গুগলের মাধ্যমে সহজেই জানতে পারা যায়। আর তথ্য আদানপ্রদান, বার্তা পাঠানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমই হল জি-মেল (Gmail)।
জি-মেলে মেল পাঠানো, সেভ বা ড্রাফ্ট করে রাখা, আর্কাইভ করা ছাড়াও আরও নানারকম ফিচার আছে। এমন অনেক ফিচার যা আমরা জানিই না। চলুন জেনে নেওয়া যাক জি-মেলের এমন অনেক জরুরি ফিচার যা আমাদের অনেক উপকারে লাগবে।
মিউট—অনেক অবাঞ্ছিত মেলে আমাদের ইনবক্স ভরে যায়। এমন কিছু আইডি থেকে থ্রেড মেল আসে যা আমাদের বিশেষ কোনও দরকারে লাগে না। সেক্ষেত্রে ইমেল থ্রেড অপশনে গিয়ে মিউট বাটনে ক্লিক করলেই সেগুলি আক্রাইভে ঢুকে যাবে। আনমিউট না করা অবধি আপনাকে বিরক্ত করবে না।
অটো-অ্যাডভান্স—প্রতিটা মেল চেক করে ডিলিট করা বা আর্কাইভ করা খুবই ঝক্কির কাজ। সেক্ষেত্রে জি-মেলের অটো-অ্যাডভান্স ফিচার খুবই কাজে লাগে। এই অপশন ওপেন রাখলে সরাসরি পুরনো বা নতুন মেলে ঢোকা সম্ভব হয়। এর জন্য যা করতে হবে--Settings -> Advanced - Enable Auto Advance -> Save changes

ড্রাইভ—২৫ এমবি বা তার চেয়ে বড় ফাইল পাঠাতে গেলে গুগল ড্রাইভ ব্যবহার করতে পারবেন। আগে ড্রাইভে বড় ফাইলটি আপলোড করতে হবে। এরপরে মেল পাঠানোর সময়ে ড্রাইভ আইকনে ক্লিক করে সেই ফাইল অ্যাটাচ করে দিতে হবে।

এক্সটেনডেড সার্চ—অনেক পুরনো মেল বা নির্দিষ্ট কোনও আইডি থেকে পাঠানো মেল সার্চ করতে হলে এই অপশনে যেতে হবে। তাহলে আইডি নেম বা আইডি মনে না থাকলে কোনও চেনা কিওয়ার্ড, নাম দিয়ে সার্চ করলেও সেই মেল চলে আসবে।

ধরুন কোনও মেলের উত্তর দিতে ভুলে গেলেন। তাহলে জি-মেল নাজেস ফিচার ব্যবহার করতে পারেন। Settings -> General -> Nudges, এই ফিচার মনে করিয়ে দেবে কোন মেলের রিপ্লাই করতে হবে বা কোনটির থেকে নোটিফিকেশন আসতে পারে।

মেল শিডিউল করে রাখার অপশনও আছে। মেল কমপোজ করে তক্ষুনি সেন্ড করতে চাইছেন না, তাহলে শিডিউল করে রাখুন। পরে সময় মতো সেন্ড বাটনে ক্লিক করলেই হবে।
খুব দ্রুত সঠিকভাবে মেল টাইপ করার জন্য স্মার্ট কমপোজ ফিচার ব্যবহার করতে পারেন। এটি একপ্রকার মেশিন লার্নিং। তাড়াতাড়ি ও নির্ভুল বাক্য টাইপ করতে সাহায্য করবে।

মেলের কোনও ব্যক্তিগত বা গোপন তথ্য সেভ করে রাখতে কনফিডেন্সিয়াল মোড ব্যবহার করা যেতে পারে। এর জন্য পাসকোড ও নির্দিষ্ট সময় দিয়েও রাখা যেতে পারে।

ইন্টারনেট নেই, তাহলেও জি-মেল ব্যবহার করতে পারবেন। মেল পাঠানো, রিসিভ করা বা সার্চ করা সবই সম্ভব অফলাইনে। এর জন্য যা করতে হবে Settings -> Offline -> Enable offline mail

জি-মেলে আসা কোনও বড় ফাইল সরাসরি ড্রাইভে সেভ করে রেখে দিতে পারেন। সেক্ষেত্রে ফাইল ডাউনলোড না করে ড্রাইভ আইকনে ক্লিন করলেই, সেটা গুগল ড্রাইভে ঢুকে যাবে।
জি-মেলে ট্রান্সলেট অপশও আছে। আপনার কাছে কোনও মেল এল যেটি আপনি নিজের পছন্দের ভাষায় পড়তে চাইছেন, তাহলে ট্রান্সলেট অপশনে গিয়ে কোন ভাষায় পড়তে চাইছেন সেটা ক্লিক করতে হবে। গোটা মেলটাই সেই ভাষায় অনুবাদ হয়ে যাবে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'