Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

মোবাইল মিললেই বড় বিপদ, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কড়া পদক্ষেপের ভাবনা পর্ষদের

পর্ষদ পরিষ্কার জানিয়ে দিল, মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে এলে অনেক বড় বিপদে পড়তে হবে।

মোবাইল মিললেই বড় বিপদ, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কড়া পদক্ষেপের ভাবনা পর্ষদের

ফাইল ছবি

শেষ আপডেট: 19 January 2025 22:35

দ্য ওয়াল ব্যুরো: ফেব্রুয়ারির প্রথমেই শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। প্রতি বছরই পরীক্ষার্থীদের নকল আটকাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়। তার মধ্যে সবচেয়ে বেশি চিন্তা থাকে মোবাইল ব্যবহার নিয়ে। তবুও পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়া কিছুতেই আটকানো যাচ্ছে না। তবে এবার মধ্যশিক্ষা পর্ষদ পরিষ্কার জানিয়ে দিল, মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে এলে অনেক বড় বিপদে পড়তে হবে পরীক্ষার্থীকে।

জানা গেছে, মোবাইল ফোন-সহ হাতেনাতে কেউ ধরা পড়লে কমপক্ষে তিন বছর তার পরীক্ষায় বসা বাতিল করে দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা কারা হচ্ছে। পর্ষদের ভাবনা, এমন কড়া পদক্ষেপ নিলে ভয়ে এই প্রবণতা কমানো যেতে পারে।

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্য়ায় জানিয়েছেন, পরীক্ষার হলে ঢোকার সময়ে সংশ্লিষ্ট কেন্দ্রের শিক্ষকরা পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল আছে কি না তা পরীক্ষা করে দেখবেন। তারপরও কোনওভাবে চোখ এড়িয়ে পরীক্ষার্থী মোবাইল নিয়ে কেউ ঢুকে পড়লে সেই ফোন জমা দেওয়ার শেষ সুযোগও মিলবে। যিনি গার্ড দেবেন তিনি পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের শেষবারের মতো সতর্ক করবেন।

কিন্তু এরপর যদি কারও থেকে পরীক্ষা হলে মোবাইল ফোন মেলে তাহলে সেই পরীক্ষার্থীর সমস্ত পরীক্ষা বাতিল করা হবে। এমনকি পরপর তিন বছর যাতে পরীক্ষার্থী পরীক্ষা দিতে না পারে সেই ব্যবস্থাই করা হবে।

তবে পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে না ঢুকলেও অনেকে বাইরে মোবাইল রেখে আসে। পরে বাথরুমে যাওয়ার নামে বেরিয়ে মোবাইল দেখার অভিযোগ ওঠে। পর্ষদ জানিয়েছে, এবার পরীক্ষাকেন্দ্রের অন্য কোথাও বা শৌচাগারে ফোন রেখে দিলেও খবর পৌঁছে যাবে শিক্ষকদের কানে।

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। নয়া সূচিতে অঙ্ক পরীক্ষা কিছুটা এগিয়ে আনা হয়েছে। সাধারণত মাধ্যমিকের শেষের দিকে অঙ্ক পরীক্ষা হয়। এবার প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা পরীক্ষার পরেই অঙ্ক দিতে হবে পড়ুয়াদের। তবে অঙ্ক পরীক্ষার আগে চারদিন ছুটি আছে। তাছাড়া ইতিহাসের আগেও পড়ুয়ারা একদিন ছুটি পাবে। বাকি কোনও পরীক্ষার আগে ছুটি নেই। পরপর হবে সেই বিষয়গুলির পরীক্ষা।


```