Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আমেরিকায় একের পর এক করোনার ওয়েভ আসার সম্ভাবনা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

দ্য ওয়াল ব্যুরো : গত কয়েক সপ্তাহ ধরেই করোনার সংক্রমণ বাড়ছে আমেরিকায়। অনেকেই ওই রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি হতে হয়েছে। কিন্তু এরই মধ্যে আমেরিকার অভ্যন্তরে বিমান চলাচল বাড়ছে। বছরের শেষে ছুটি কাটাতে বহু আমেরিকান বিমান

আমেরিকায় একের পর এক করোনার ওয়েভ আসার সম্ভাবনা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

শেষ আপডেট: 29 December 2020 07:10

দ্য ওয়াল ব্যুরো : গত কয়েক সপ্তাহ ধরেই করোনার সংক্রমণ বাড়ছে আমেরিকায়। অনেকেই ওই রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি হতে হয়েছে। কিন্তু এরই মধ্যে আমেরিকার অভ্যন্তরে বিমান চলাচল বাড়ছে। বছরের শেষে ছুটি কাটাতে বহু আমেরিকান বিমানে দেশের এক প্রান্ত থেকে গিয়েছেন অন্য প্রান্তে। এর ফলে করোনার একের পর এক ঢেউ আসার সম্ভাবনা দেখা দিয়েছে। বর্তমানে প্রতিদিন আমেরিকায় প্রায় দু'লক্ষ মানুষ কোভিডে আক্রান্ত হচ্ছেন। ১৭ ডিসেম্বর সংক্রমণের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। সেদিন ২ লক্ষ ৫২ হাজার ৪৩১ জন করোনায় আক্রান্ত হন। গত রবিবারের হিসাব অনুযায়ী, আমেরিকায় এযাবৎ করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯০ লক্ষ মানুষ। ডিসেম্বরে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লক্ষের বেশি মানুষ। রোজ করোনায় গড়ে মারা যাচ্ছেন ২ হাজার জন। ১৭ ডিসেম্বর মারা গিয়েছিলেন ৩৪০৬ জন। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, আগামী সপ্তাহে আমেরিকায় ফাইজার-বায়ো এন টেকের ১ কোটি ৬০ লক্ষ ডোজ দেওয়া হবে। স্বাস্থ্যকর্মীদের তিন চতুর্থাংশই আর কয়েক সপ্তাহের মধ্যে ভ্যাকসিন পাবেন। সোমবার আমেরিকার শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফৌজি বলেন, "আগামী দিনে আমেরিকায় অতিমহামারীর প্রকোপ আরও ভয়ংকর হয়ে উঠবে। ছুটির মরসুমে তার প্রভাব বোঝা যাবে।" গত সপ্তাহে ভাবী প্রেসিডেন্ট জো বাইডেনও বলেন, "আর কিছুদিনের মধ্যেই আমরা অতিমহামারীর সবচেয়ে অন্ধকার পর্যায়ে প্রবেশ করব। যাঁরা ভাবছেন, করোনা অতিমহামারীর সবচেয়ে খারাপ সময়কে পিছনে ফেলে আসা গিয়েছে, তাঁরা ভুল ভাবছেন।" কিছুদিন আগে বাইডেন প্রকাশ্যেই ফাইজারের টিকার ডোজ নিয়েছেন। সবটাই দেখানো হয়েছে লাইভ টিভিতে। টিকার ডোজ নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাইডেন বলেন, “চিন্তার কোনও কারণ নেই। টিকা নিয়ে ভাল আছি।” করোনা ভয় কাটিয়ে আমেরিকাবাসীর মনের জোর বাড়াতে আরও এক ধাপ এগিয়ে গেলেন ৭৮ বছরের ভাবী প্রেসিডেন্ট। গত শনিবার আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষ দিয়ে বাইডেন বলেন, তিনি অতিমহামারীর ত্রাণের দায়িত্ব এড়াচ্ছেন। ট্রাম্প এখনও কোভিড ১৯ রিলিফ বিল স্বাক্ষর করেননি। অবিলম্বে ওই বিলে স্বাক্ষর করার জন্য তিনি প্রেসিডেন্টের কাছে আবেদন জানান। আমেরিকার ভাবী প্রেসিডেন্ট বলেন, "ক্রিসমাসের পরে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ অনিশ্চিত অবস্থার মধ্যে পড়বেন। তাঁরা জানেন না কীভাবে তাঁদের দিন চলবে। মার্কিন কংগ্রেসে বিপুল ভোটে কোভিড রিলিফ বিল পাশ হয়েছে। কিন্তু ট্রাম্প তাতে সই করতে চাইছেন না।" মার্কিন কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাট, দুই দলই কোভিড রিলিফ বিল সমর্থন করে। তাতে ২৩০০ কোটি ডলারের আর্থিক প্যাকেজের কথা বলা হয়েছে।

```