Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

মোদীর সফরের মুখে সুখবর, মুম্বই হামলার পাক চক্রীকে ভারতের হাতে দেবে আমেরিকা

দ্য ওয়াল ব্যুরো: ২০০৮-এর ২৬ নভেম্বর মুম্বই হামলায় অন্যতম অভিযুক্ত তহওয়ুর রানাকে ভারতের হাতে তুলে দিতে মার্কিন প্রশাসনকে (USA is going to hand over pakistani conspirator) নির্দেশ দিয়েছে সে দেশের একটি আদালত। পাকিস্তান বংশোদ্ভূত এই মার্কিন ন

মোদীর সফরের মুখে সুখবর, মুম্বই হামলার পাক চক্রীকে ভারতের হাতে দেবে আমেরিকা

শেষ আপডেট: 18 May 2023 07:45

দ্য ওয়াল ব্যুরো: ২০০৮-এর ২৬ নভেম্বর মুম্বই হামলায় অন্যতম অভিযুক্ত তহওয়ুর রানাকে ভারতের হাতে তুলে দিতে মার্কিন প্রশাসনকে (USA is going to hand over pakistani conspirator) নির্দেশ দিয়েছে সে দেশের একটি আদালত। পাকিস্তান বংশোদ্ভূত এই মার্কিন নাগরিক লস্কর-ই-তৈবার সক্রিয় সদস্য এবং মুম্বই হামলার (pakistani conspirator of Mumbai attack) ষডযন্ত্রে সরাসরি যুক্ত ছিল বলে অভিযোগ। ভারত সরকারের অভিযোগকে মান্যতা দিয়ে ক্যালিফোর্নিয়ার একটি আদালত এই অভিযুক্তকে নয়া দিল্লির হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। মার্কিন প্রশাসনও জানিয়েছে, তারা আদালতের নির্দেশ কার্যকর করবে।

জঙ্গি দমনে ভারত ও আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশ গোটা পৃথিবীকে মৌলবাদ ও জঙ্গি নাশকতামুক্ত করার লক্ষ্যে কাজ করে চলেছে। মার্কিন আদালতের রায় ও প্রশাসনের নির্দেশকে সেই সংকল্পের পথে একটি পদক্ষেপ বলেই দেখছে দুই দেশ। অন্যদিকে, পাকিস্তানের জন্য তা বড় ধাক্কা।

ভারতের জন্য এই খবর আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন মার্কিন সফরের কারণে। প্রধানমন্ত্রী ২২ জুন আমেরিকায় রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। তার আগে রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত খুবই আশাব্যাঞ্জক নয়াদিল্লির কর্তাদের কাছে।

মুম্বই হামলায় লস্কর-ই-তৈবার সঙ্গে হাত মিলিয়েছিল ডেভিড কোলেম্যান হেডলি। ষড়যন্ত্র চলাকালে এই মার্কিন নাগরিকের সঙ্গে দুবাইয়ে বসে রানা ই-মেলে যোগাযোগ রাখছিল। ভারতের কাছ থেকে সূত্র পেয়ে পরে তাকে মার্কিন পুলিশ গ্রেফতার করে। ভারতীয় ও মার্কিন গোয়েন্দাদের তদন্তে উঠে আসে, রানার পিছনে হাত ছিল পাক সেনার। সে দেশের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে ভারতে জঙ্গি নাশকতার একাধিক ছক কষেছিল সে। সেই চেষ্টা সফল হয় মুম্বইয়ে।

মুম্বই হামলায় ১৬৬জন নাগরিকের মৃত্যু হয়। তাঁদের সাতজন ছিলেন মার্কিন নাগরিক, যাঁরা হামলার রাতে মুম্বইয়ের তাজ হোটেলে উঠেছিলেন।

দলে অনাস্থা, মণিপুরে বিজেপির মুখ্যমন্ত্রী বদল সময়ের অপেক্ষা


```