Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পদবী ট্রাম্প, তাই সহপাঠীদের হাতে নিগৃহীত শিশু! ডেকে পাঠালেন ফার্স্ট লেডি

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ক্লাস সিক্সে পড়ে সে। রাজনীতির ঘোরপ্যাঁচ এখনও প্রভাব ফেলেনি মনে। কিন্তু সে নিজেও জানত না, রাজনৈতিক কারণেই সহপাঠাদের হাতে প্রহৃত হবে সে! জোশুয়া নামের ওই ছাত্রের 'অপরাধ' ছিল, তার পদবী ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্

পদবী ট্রাম্প, তাই সহপাঠীদের হাতে নিগৃহীত শিশু! ডেকে পাঠালেন ফার্স্ট লেডি

শেষ আপডেট: 6 February 2019 04:13

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ক্লাস সিক্সে পড়ে সে। রাজনীতির ঘোরপ্যাঁচ এখনও প্রভাব ফেলেনি মনে। কিন্তু সে নিজেও জানত না, রাজনৈতিক কারণেই সহপাঠাদের হাতে প্রহৃত হবে সে! জোশুয়া নামের ওই ছাত্রের 'অপরাধ' ছিল, তার পদবী ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা তাঁর পরিবারে সঙ্গে কস্মিন কালেও কোনও সম্পর্ক নেই জোশুয়ার পরিবারের। তবুও শুধু পদবি ট্রাম্প হওয়ার কারণেই স্কুলে সহপাঠীদের হাতে হেনস্থা হতে হল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে। উইলমিংটন ডেলাওয়্যারের বাসিন্দা ওই ছাত্রকে শুধুমাত্র হেনস্থাই নয়, তাকে শারীরিক নির্যাতনও করা হয়েছে ৷ আর এই ঘটনার খবর কানে যেতেই রেগে গিয়েছেন আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ৷ ব্যবস্থাও গ্রহণ করেছেন তিনি৷ ছাত্রের শারীরিক নিগ্রহের খবর শোনামাত্র পদক্ষেপও করেন ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী।

মঙ্গলবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের স্টেট অফ ইউনিয়নের দ্বিতীয় পর্বের ভাষণ ছিল। সেখানেই অতিথি হিসেবে ছোট্ট জোশুয়াকে আমন্ত্রণ জানিয়েছিলেন মেলানিয়া। হোয়াইট হাউসের তরফে বিবৃতিও দেওয়া হয় তাকে নিয়ে। বলা হয়, আমেরিকার বায়ুসেনার সদস্য কোডি জোশুয়ার আদর্শ। বিজ্ঞান, কলা, এবং ইতিহাসপ্রিয় জোশুয়া পশুপ্রাণী ভালোবাসে। আগামী দিনে প্রাণীজগৎ নিয়েই পড়াশোনা করতে চায় সে।

স্টেট অফ ইউনিয়নের বার্ষিক ভাষণের সময়ে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং কংগ্রেসের ৫৩৫ সদস্য নিজেদের কয়েক জন অতিথিকে আমন্ত্রণ জানাতে পারেন।    


```