Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

নিজের চোখ উপড়ে গিলে নিয়েছিলেন, ‘ভয়ঙ্কর’ মানসিক রোগীর মৃত্যুদণ্ড নিয়ে তোলপাড় আমেরিকা

দ্য ওয়াল ব্যুরো: কতটা অবসাদগ্রস্থ হলে এমনটা করা যায়? আমেরিকার টেক্সাসে একজন (US Man) খুনের আসামী যে কাণ্ড ঘটিয়েছেন তা কার্যত শিউরে ওঠার মতো। তাঁর আইনজীবীরা আদালতে এই বলে তাঁর মৃত্যুদণ্ড রোডের সওয়াল করছেন যে, এই বন্দি ভয়ঙ্কর মানসিক অবস

নিজের চোখ উপড়ে গিলে নিয়েছিলেন, ‘ভয়ঙ্কর’ মানসিক রোগীর মৃত্যুদণ্ড নিয়ে তোলপাড় আমেরিকা

শেষ আপডেট: 16 February 2023 08:07

দ্য ওয়াল ব্যুরো: কতটা অবসাদগ্রস্থ হলে এমনটা করা যায়? আমেরিকার টেক্সাসে একজন (US Man) খুনের আসামী যে কাণ্ড ঘটিয়েছেন তা কার্যত শিউরে ওঠার মতো। তাঁর আইনজীবীরা আদালতে এই বলে তাঁর মৃত্যুদণ্ড রোডের সওয়াল করছেন যে, এই বন্দি ভয়ঙ্কর মানসিক অবসাদগ্রস্থ। গত ১০০ বছরে টেক্সাসের ইতিহাসে এমন বিকারগ্রস্থ মানুষ দেখা যায়নি।

৩৯ বছর বয়সি অ্যান্দ্রে থমাস ২০০৪ সালে পরিবারের চার জনকে খুন করেছিলেন। কিন্তু সেই খুনের কয়েকদিন আগে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন থমাস। কোনওরকমে বেঁচে যান। তারপর মেরে ফেলেন স্ত্রী, ছেলে-সহ পরিবারের চার জনকে।

তাঁকে যখন গ্রেফতার করা হয়, সেই সময়েই নিজের একটি চোখ উপড়ে নিয়েছিলেন তিনি (Dug Out Own Eyes)। জেলবন্দি অবস্থায় তাঁর বিচার চলছিল। শুনানি শেষে, খুনের ধরন ইত্যাদি দেখে টেক্সাসের আদালত নির্দেশ দেয়, থমাসকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হোক।

কিন্তু এই রায় শোনার পরে আবার ভয়ঙ্কর কাণ্ড ঘটান থমাস। তিনি নিজের অন্য একটি চোখ উপড়ে নিয়ে গিলে ফেলেন। এই ঘটনায় কার্যত শিউরে উঠছেন সকলে। থমাসের আইনজীবী আদালতে বলেছেন, আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ডে কখনওই মানসিক রোগীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যায় না। আদালত এই নির্দেশ পুনর্বিবেচনা করুক।

সেই মামলার শুনানি চলছে আদালতে। টেক্সাস হাইকোর্টও এই ঘটনায় স্তম্ভিত। আদালত প্রশ্ন তুলেছে, কীভাবে এই ব্যক্তিকে পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া রাখা হয়েছিল? চুড়ান্ত নির্দেশ এখনও দেয়নি। তবে থমাসের মানসিক রোগ যে ভয়াবহ তা মেনে নিয়েছে আদালতও।   

নিক্কির ফোন হাতে পেল পুলিশ, পাসওয়ার্ড জানে সাহিল! চলছে ডিলিট করা ডেটা ফেরানোর চেষ্টা


```