রাশিয়ার সঙ্গে কেনাবেচা বন্ধ করল আমেরিকা, পশ্চিমের বাজারে আপাতত পুতিনের ‘নো এন্ট্রি’
দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেন (Ukrain) সীমান্তে রাশিয়ার (Russia) সৈন্যসজ্জা নিয়ে কড়া পদক্ষেপ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। রাশিয়ার জন্য আমেরিকা (US) ও তার পশ্চিমের বন্ধু দেশের বাজার বন্ধ করে দিলেন তিনি। পিছু না হঠলে আরও কড়া পদ
শেষ আপডেট: 23 February 2022 03:47
দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেন (Ukrain) সীমান্তে রাশিয়ার (Russia) সৈন্যসজ্জা নিয়ে কড়া পদক্ষেপ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। রাশিয়ার জন্য আমেরিকা (US) ও তার পশ্চিমের বন্ধু দেশের বাজার বন্ধ করে দিলেন তিনি। পিছু না হঠলে আরও কড়া পদক্ষেপের হুমকিও দিয়েছেন বাইডেন।
মাটি ছাড়াই গজিয়ে উঠবে সবুজ গাছ! মহাকাশে অসাধ্যসাধন করবে নাসা
রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব নিয়ে এটাই বাইডেনের প্রথম বড় পদক্ষেপ। এর আগে রুশ প্রেসিডেন্টকে হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা। তারপরেও যুদ্ধের প্রস্তুতি না থামানোয় এই পদক্ষেপ করা হল। এর ফলে রাশিয়ার সঙ্গে আপাতত পশ্চিমের অর্থনৈতিক লেনদেনে ইতি হল, বলাই বাহুল্য।
বাইডেন জানিয়েছেন, শুধু রাশিয়ার সরকার নয়, সেখানকার বড় বড় শিল্পপতিদের সঙ্গেও অর্থনৈতিক যোগাযোগ বন্ধ করা হচ্ছে। এদিন হোয়াইট হাউস থেকে বাইডেন বলেন, রাশিয়া যেভাবে এগোচ্ছে তাতে তারা ইউক্রেন দখল করে নেবে বলেই মনে হচ্ছে, আর একটুও যদি এগোন পুতিন, তবে আরও কড়া নিষেধাজ্ঞা প্রয়োগ করা হবে রাশিয়ার উপর।
বাইডেন আরও বলেন, রাশিয়া যা করছে তা আন্তর্জাতিক আইনের বিরোধী। আমেরিকা ও তার বন্ধু দেশগুলি এই অনাচারের বিরুদ্ধে কড়াভাবে রুখে দাঁড়াবে।
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ হলে আমেরিকা ইউক্রেনকে সর্বোতভাবে সেই যুদ্ধে সাহায্য করবে, জানিয়ে দিয়েছেন বাইডেন। সেই সঙ্গে তিনি এও বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের সংঘাতে আমেরিকা যেতে চায় না। তবে একান্তই প্রয়োজন হলে তারা হাত গুটিয়ে বসে থাকবে না। কথাবার্তা, আলাপ আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করে নিতে আগ্রহী আমেরিকা, জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'