Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ক্রিসমাসের ছুটিতে মাইনে পাবেন না আমেরিকার বহু সরকারি কর্মী

দ্য ওয়াল ব্যুরো : আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন মেক্সিকো সীমান্তে পাঁচিল দেওয়ার জন্য কংগ্রেস ৫০০ কোটি ডলার বরাদ্দ করুক। কংগ্রেস তাঁর কথায় রাজি নয়। ফলে পাশ হয়নি বাজেট। বহু সরকারি দফতরে বেতন আটকে গিয়েছে। সামনেই ক্রিসমাস। তার

ক্রিসমাসের ছুটিতে মাইনে পাবেন না আমেরিকার বহু সরকারি কর্মী

শেষ আপডেট: 22 December 2018 11:06

দ্য ওয়াল ব্যুরো : আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন মেক্সিকো সীমান্তে পাঁচিল দেওয়ার জন্য কংগ্রেস ৫০০ কোটি ডলার বরাদ্দ করুক। কংগ্রেস তাঁর কথায় রাজি নয়। ফলে পাশ হয়নি বাজেট। বহু সরকারি দফতরে বেতন আটকে গিয়েছে। সামনেই ক্রিসমাস। তার আগে সরকারি কর্মীরা অনেকেই বেতন পাচ্ছেন না। যতদূর জানা যায়, সরকারের সব দফতরই যে এখনই বন্ধ হয়ে যাবে এমন নয়। সেনাবাহিনীর সদর দফতর পেন্টাগন, ডিপার্টমেন্ট অব ভেটারেন অ্যাফেয়ার্স এবং ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেসের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। সরকারের যে দফতরগুলি অর্থের অভাবে সংকটে পড়বে, তার মধ্যে আছে বিদেশ, বিচার, রাজকোষ, যানবাহন এবং স্বরাষ্ট্র। এর ফলে দেশ জুড়ে আট থেকে ২১ লক্ষ সরকারি কর্মীর বেতন আটকে যেতে পারে। আমেরিকায় যত লোক সরকারি চাকরি করেন, তাঁদের এক তৃতীয়াংশই ক্রিসমাসের মরসুমে বেতন পাবেন না। ক্রিসমাসের মরসুমে এখন বেশ কয়েকদিন ছুটি আছে। মঙ্গলবার ক্রিসমাসের পরে বুধবার অনেকে হয়তো দেখবেন তাঁদের অফিস বন্ধ।

```