Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পিছিয়ে ট্রাম্প, 'জিততে চলেছি', কমলাকে পাশে নিয়ে ঘোষণা বাইডেনের

দ্য ওয়াল ব্যুরো: হোয়াইট হাউসে যাওয়ার পথে ডোনাল্ড ট্রাম্পের থেকে বেশ কয়েক কদম এগিয়ে গেলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে পাশে নিয়ে ঘোষণা করলেন, "আমরাই জিততে চলেছি।" মোট নটি অঙ্গরাজ্যে এখনও গণনা চল

পিছিয়ে ট্রাম্প, 'জিততে চলেছি', কমলাকে পাশে নিয়ে ঘোষণা বাইডেনের

শেষ আপডেট: 4 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: হোয়াইট হাউসে যাওয়ার পথে ডোনাল্ড ট্রাম্পের থেকে বেশ কয়েক কদম এগিয়ে গেলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে পাশে নিয়ে ঘোষণা করলেন, "আমরাই জিততে চলেছি।" মোট নটি অঙ্গরাজ্যে এখনও গণনা চলছে। সেগুলি হল পেনসিলভানিয়া (ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২০), জর্জিয়া (১৬), মিশিগান (১৬), নর্থ ক্যারোলাইনা (১৫), উইসকনসিন (১০), অ্যারিজোনা (১১), নেভাদা (৬), মেইন (৪) ও আলাস্কা (৩)। যদিও পেনসিলভানিয়া ও মিশিগানের ইলেকটোরাল ভোট গণনা শেষ। পেনসিলভানিয়া জেতার পর যতটা ব্যবধান কমিয়েছিলেন ট্রাম্প, মিশিগান জিতে হোয়াইট হাউসের দৌড়ে ফের এগিয়ে গিয়েছেন বাইডেন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ইলেকটোরাল ভোটে বাইডেন পেয়েছেন ২৫৩টি ভোট। ট্রাম্প থমকে রয়েছেন ২১৪টিতে। ম্যাজিক ফিগার ২৭০। সিএনএন-এর তথ্য অনুযায়ী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন এখনও পর্যন্ত ২২৭ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। অন্যদিকে ট্রাম্পের ঝুলিতে ২১৩টি। মোট ৫৩৮ ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে জিততে গেলে পেতে হবে ২৭০টিভোট। পপুলার ভোটে বড় মার্জিনে এগিয়ে বাইডেন। তাঁর প্রাপ্ত ভোট ৬ কোটি ৮৭ লাখ ৩৮ হাজার ৬৮১। আর ট্রাম্প পেয়েছেন ৬ কোটি ৬১ লাখ ২০ হাজার ৭৮৯ ভোট। গত বারও হিলারি ক্লিন্টনের থেকে ৩০ লক্ষ পপুলার ভোট কম পেয়েছিলেন ট্রাম্প। পেনসিলভেনিয়ায় প্রায় ৮২ শতাংশ ভোট গণনা হয়ে গিয়েছে। তাতে ৫৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ট্রাম্প। মিশিগানের দখল বাইডেনের। নর্থ ক্যারোলাইনায় প্রায় ৯৫ শতাংশ ভোট গণনায় ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ট্রাম্প। ফলে সেখানকার সব ইলেকটোরাল ভোট তাঁর দিকে। জর্জিয়াতেও ট্রাম্প এগিয়ে। অ্যারিজোনায় প্রায় ৮৬ শতাংশ ভোট গণনায় ৫১.৮ শতাংশ ভোট পেয়ে এগিয়ে বাইডেন। ওয়েলমিংটনে বাইডেন সাংবাদিক বৈঠক করেন ভারতীয় সময় গভীর রাতে। সেখানে তিনি বলেন, "জিতে গেছি এই ঘোষণা করতে আসিনি। ট্রেন্ড যা তাতে আমরাই জিততে চলেছি। গণনার শেষে আমরাই জিতব।"

```