Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

রাস্তা আটকে গাড়ি দাঁড় করিয়েছেন, তাই কৃষ্ণাঙ্গকে পুলিশের গুলি, আমেরিকায় ফের বিক্ষোভ

দ্য ওয়াল ব্যুরো : গ্রেফতার করতে গিয়ে এক কৃষ্ণাঙ্গকে গুলি করে মেরেছেন এক পুলিশ অফিসার। শনিবার জানালেন আমেরিকার আটলান্টা শহরের মেয়র। এরপরে শহরের পুলিশ প্রধান ইস্তফা দিয়েছেন। কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পরে গত প্রায় এক মাস ধরে উত্তাল হয়ে আ

রাস্তা আটকে গাড়ি দাঁড় করিয়েছেন, তাই কৃষ্ণাঙ্গকে পুলিশের গুলি, আমেরিকায় ফের বিক্ষোভ

শেষ আপডেট: 14 June 2020 06:26

দ্য ওয়াল ব্যুরো : গ্রেফতার করতে গিয়ে এক কৃষ্ণাঙ্গকে গুলি করে মেরেছেন এক পুলিশ অফিসার। শনিবার জানালেন আমেরিকার আটলান্টা শহরের মেয়র। এরপরে শহরের পুলিশ প্রধান ইস্তফা দিয়েছেন। কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পরে গত প্রায় এক মাস ধরে উত্তাল হয়ে আছে আমেরিকা। তার ওপরে আটলান্টা শহরে ফের এক কৃষ্ণাঙ্গের মৃত্যুতে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠবে বলে অনেকে আশঙ্কা করছেন। আটলান্টা শহরে যে কৃষ্ণাঙ্গ নিহত হয়েছেন, তাঁর নাম রেশার্ড ব্রুকস। বয়স ২৭। তাঁর মৃত্যুর পরেই শহরে হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। শহরের মেয়র কেইসা ল্যান্স বটমস প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির তরফে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে। তিনি রেশার্ডের মৃত্যুর কয়েক ঘণ্টা পরে ঘোষণা করেন, শহরের পুলিশ প্রধান এরিকা শিল্ডস পদত্যাগ করেছেন। শুক্রবার রাতে আটলান্টা শহরের ওয়েন্ডি অঞ্চলে এক ফাস্ট ফুডের রেস্তোরাঁর সামনে গাড়ি দাঁড় করিয়েছিলেন রেশার্ড। তিনি গাড়ির ভেতরেই ঘুমিয়ে পড়েছিলেন। রেস্তোরাঁর কর্মীরা পুলিশকে ফোন করে জানান, রেশার্ড যেভাবে গাড়ি দাঁড় করিয়েছেন, তাতে অন্যান্য খদ্দেরের যাতায়াতে অসুবিধা হচ্ছে। পুলিশ সেখানে গিয়ে রেশার্ডকে গ্রেফতার করার চেষ্টা করে। তিনি বাধা দেন। অভিযোগ, ধস্তাধস্তির সময় তিনি পুলিশের টেসার গান কেড়ে নিয়ে পালাতে চেষ্টা করেন। কাউকে অবশ করে দেওয়ার জন্য টেসার গান ব্যবহার করা হয়। পুলিশ রেশার্ডকে তাড়া করে। একসময় তিনি ঘুরে পুলিশকে লক্ষ্য করে টেসার গান চালাতে চেষ্টা করেন। তখন পুলিশ তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে রেশার্ড গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা অপারেশন করে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। গত ২৫ মে মিনিয়াপোলিস শহরে জর্জ ফ্লয়েড মারা যান। তার পর কয়েক সপ্তাহ ধরে জোরদার আন্দোলন চলছে আমেরিকায়। আমেরিকার গণ্ডি ছাড়িয়ে অন্যান্য দেশেও কৃষ্ণাঙ্গদের ওপরে পুলিশি নিপীড়ন বন্ধের দাবি উঠেছে।

```