
শেষ আপডেট: 6 January 2019 17:12
হারিয়ে ফেলার পরে কিছু ক্ষণের মধ্যেই গ্র্যাডির হারিয়ে যাওয়া ফোনের নম্বর থেকে একটি ফোন কল আসে ওই গেস্ট হাউসের মালিকের ফোনে। এর পরে এক জন যোগাযোগ করে ফোন ফিরিয়ে দেন। তার পরেও সত্ত্বেও গ্র্যাডি লেখেন, "ওই ভিড়ের মধ্যে মোটরসাইকেল নিয়ে আমরা ওই লোকটার সঙ্গে দেখা করে ফোনটা আনতে যাই। যে মানুষটা আমার ফোনটা খুঁজে পেয়েছিলেন, তাঁর কাছেও একই আইফোন এক্স রয়েছে। এবং এটা একটা মিরাকেল, যে এ দেশে এমন এক জন মানুষকে খুঁজে পেলাম, যাঁর কাছে আইফোন রয়েছে!"
এই পোস্ট ভাইরাল হওয়ার পরেই তেলে বেগুনে জ্বলে ওঠে গোটা নেট-দুনিয়া। নানা ভাষায় ভারতীয়রা জবাব দিয়েছেন ওই বিদেশিনীকে। কেউ তুলে ধরেছেন এ দেশে বিপুল টাকা খরচ করে স্ট্যাচু তৈরির তথ্য, কেউ আবার বলেছেন যে যোগার কারণে গ্র্যাডি রোজগার করছেন, সেই যোগা এ দেশেরই সম্পদ। এমনকী কেউ কেউ এ দেশে বছরে কত আইফোন বিক্রি হয়, তার পরিসংখ্যানও তুলে ধরেছেন। কেউ আবার সাদা চামড়াকেই দায়ী করে বসেন এ দেশের মাুনষকে নিচু করার জন্য।
https://twitter.com/SanaSaeed/status/1081035415140806657
দিনভর তীব্র ভাবে ট্রোলড হওয়ার পর কোলিন গ্র্যাডি ক্ষমা চান ভারতীয়দের কাছে। লেখেন, "আমি ওরকম কিছু মানে করে লিখতে চাইনি। আমি ভারতীয় সংস্কৃতিকে অপমানও করতে চাইনি। আমি আসলে ফোনটা ফিরে পেয়ে কৃতজ্ঞতাই প্রকাশ করতে চেয়েছিলাম। কিন্তু মানুষের মনে এত ঘৃণা তৈরি করার জন্য, আমায় নিয়ে সারা পৃথিবীর সামনে ট্রোল করার জন্য, আমিই ক্ষমা চাইছি।"
এর পরে পোস্টটাও ডিলিট করে দেন গ্র্যাডি। শুধু তা-ই নয়, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিলিট করে দেন তিনি। কিন্তু তত ক্ষণে সেই পোস্ট এবং ট্রোলিংয়ের স্ক্রিনশট ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।