
শেষ আপডেট: 5 July 2023 14:11
দ্য ওয়াল ব্যুরো: অ্যাম্বাসেডরের সামনে অ্যাম্বাসেডর! টুইটারে এমনই একটা ক্যাপশনের সঙ্গে হাসি-হাসি মুখে ছবি পোস্ট করেছেন মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেতিকে। পোস্টে দেখা যাচ্ছে, বৃষ্টিভেজা কলকাতার রাস্তায় একটি হলুদ ট্যাক্সির সামনে আমেরিকার অ্যাম্বাসেডর।
এই ছবি দেখে অন্য কেউ মজা করার আগেই, নিজেই নিজেকে নিয়ে তুমুল মজা করেছেন গারসেতি নিজেই। প্রথমে নমস্কার কলকাতা বলে সম্বোধন করে তিনি লিখেছেন, 'অ্যাম্বাসেডরের সামনে অ্যাম্বাসেডর, এমন ছবি কখনও দেখেছেন?'
দেখুন সেই টুইট
নমস্কার কলকাতা! Have you seen an Ambassador with an Ambassador before? I loved the ride in the iconic yellow taxi during my first official visit to Kolkata. I am excited to learn more about the rich history and heritage of the East and Northeast region of India from our… pic.twitter.com/e8vmQygiut
— U.S. Ambassador Eric Garcetti (@USAmbIndia) July 5, 2023
গারসেতির এই টুইট দেখে সকলে মজা তো পেয়েইছেন, সেই সঙ্গেই অনেকে বলছেন, এখনকার সোশ্যাল মিডিয়া এবং ট্রোলের যুগে আগে থেকেই নিজের কথা মজা করে বলে ফেলার মজাই আলাদা।
এর আগেও তাঁকে দেখা গেছে কলকাতা ভ্রমণে আসার আগে দিল্লির বঙ্গ ভবন থেকে এমন অনেক মজার বিষয় টুইটারে পোস্ট করতে। সেখানে দেখা যাচ্ছে, দিল্লির বঙ্গ ভবনে গিয়ে ঘুরে ঘুরে তিনি কলকাতার নানা জায়গা সম্বন্ধে জানছেন, শিল্প-সংস্কৃতি নিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। কলকাতাকে ভালভাবে জানতে গেলে কলকাতার খাবার না খেলে তো চলবে না, ফলে আমেরিকার অ্যাম্বাসেডরকে দেখা গেছে বাঙালি ভূরিভোজেও মেতে উঠতে।
দেখুন সেই ভিডিও
Nomoskar from Banga Bhawan in Delhi! From legendary macher paturi to sweetness overload mishti doi and roshogollas, today I experienced the flavors of Kolkata's culinary wonders. I must say, Indian food culture never ceases to amaze me. See you soon, Kolkata! #AmbExploresIndia pic.twitter.com/wA5Y56F8Qz
— U.S. Ambassador Eric Garcetti (@USAmbIndia) July 3, 2023
তাঁর পাতে ছিল মাছের পাতুরি থেকে শুরু করে মাংস, মিষ্টি দই আবার রসগোল্লাও। সঙ্গে আবার পোলাও, লুচি। এমনকি ফেলুদা সমগ্র বইয়ের কিছুটা ঝলকও পাওয়া গেল দিল্লির বঙ্গ ভবনের সেদিনের খাবার টেবিলে। এখনও কলকাতার অনেক কিছু দেখা বাকি গারসেতির। সেই সঙ্গেই বাকি আমেরিকান অ্যাম্বাসেডরের এমনই নানা মজার পোস্ট দেখার।
বিদেশের মাটিতে অসম্মানিত অজয় চক্রবর্তী, আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থায় বিরক্ত শিল্পী