Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদী রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন কর্তা উর্জিতকে ‘সাপ’ বলেছিলেন, দাবি অবসরপ্রান্ত অর্থসচিবের

দ্য ওয়াল ব্যুরো: নরেন্দ্র মোদী (Narendra Modi) প্রধানমন্ত্রী হওয়ার পর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দু’জন গভর্নর রঘুরাম রাজন এবং উর্জিত প্যাটেল (Urjit patel) মাঝপথে সরে যেতে বাধ্য হন। দু’জনের সঙ্গেই সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংঘাত

মোদী রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন কর্তা উর্জিতকে ‘সাপ’ বলেছিলেন, দাবি অবসরপ্রান্ত অর্থসচিবের

শেষ আপডেট: 25 September 2023 06:47

দ্য ওয়াল ব্যুরো: নরেন্দ্র মোদী (Narendra Modi) প্রধানমন্ত্রী হওয়ার পর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দু’জন গভর্নর রঘুরাম রাজন এবং উর্জিত প্যাটেল (Urjit patel) মাঝপথে সরে যেতে বাধ্য হন। দু’জনের সঙ্গেই সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংঘাতের পরিবেশ তৈরি হয়েছিল বলে তখন জানা গিয়েছিল। কিন্তু সেই সম্পর্ক ঠিক কতটা তলানিতে গিয়ে ঠেকেছিল তা নিয়ে খুব স্পষ্ট ধারণা মেলেনি তখন আরবিআই এবং সরকার দু’পক্ষই মুখ বন্ধ রাখায়। প্রায় পাঁচ বছর পর সংঘাতের কিছুটা আভাস পাওয়া গেল এক অবসরপ্রাপ্ত আমলার বইয়ের সূত্রে।

প্রাক্তন অর্থসচিব সুভাষচন্দ্র গর্গ তাঁর সদ্য প্রকাশিত বই ‘উই অলসো মেক পলিসি’-তে লিখেছেন, একটি বৈঠক প্রধানমন্ত্রী মোদী উর্জিতকে (Urjit patel) সাপের সঙ্গে তুলনা করেছিলেন। বলেছিলেন, ‘লোকটা টাকার থলির উপর সাপের মতো বসে আছেন।’

বলাই বাহুল্য এই অর্থ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার টাকা। বিভিন্ন প্রকল্পের জন্য আরবিআইয়ের কাছে সরকার নগদ অর্থ দাবি করেছিল, এমন তথ্যই আবার সদ্য সামনে এনেছেন রিজার্ভ ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত এক ডেপুটি গভর্নর বিরল আচার্য। প্রাক্তন এই অর্থকর্তার দাবি, ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে ভারত সরকার আরবিআইয়ের কাছে দুই থেকে তিন লাখ কোটি টাকা চেয়েছিল। নির্বাচনের আগে নানা প্রকল্পে ওই টাকা খরচ করা হত। কিন্তু আরবিআইয়ের তৎকালীন গভর্নর তা দিতে রাজি হননি। শীর্ষ ব্যাঙ্কের অন্য কর্তারাও এই ব্যাপারে গভর্নরের পাশে দাঁড়িয়েছিলেন। আচার্যের কথা অনুযায়ী, পরিস্থিতির চাপে প্রথমে উর্জিত, পরে তিনিও রিজার্ভ ব্যাঙ্ক থেকে সরে যেতে বাধ্য হন।

এদিকে, অবসরপ্রাপ্ত অর্থ সচিব গর্গ তাঁর বইয়ে লিখেছেন, কেন্দ্রীয় ব্যাংকের তৎকালীন প্রধান উর্জিতের সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের (Narendra Modi) ‘হতাশাব্যাঞ্জক সম্পর্ক' তৈরি হয়েছিল। ২০১৮-এর ফেব্রুয়ারী নাগাদ তা তলানিতে পোঁছয়। উর্জিত সরকারের বিরুদ্ধে মুখ খোলায় তিক্ততা আরও বেড়ে যায়। বিরোধের মূলে ছিল সরকারি বা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির উপর দখলদারি নিয়ে। আরবিআই-কে পাশ কাটিয়ে সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ক্ষমতা খর্ব করতে চাইছে বলে অভিযোগ তোলেন উর্জিত।

প্রাক্তন অর্থসচিব গর্গ বইয়ে সরকারের পক্ষ নিয়ে উর্জিতের সমালোচনা করেছেন। গর্গের বক্তব্য, আরবিআইয়েরও কিছু নীতিমালা অনুসরণ করা দরকার ছিল। নিয়ামক ব্যাঙ্কের নানা সিদ্ধান্তে মূল্যস্ফীতি ঘটছিল। এছাড়া ব্যাঙ্কগুলির ব্যবসা মার খাচ্ছিল। স্বভাবতই সরকারকে হস্তক্ষেপ করতেই হয়। সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে রিজার্ভ ব্যাঙ্ক ব্যাঙ্কগুলির রেপো রেট বাড়াচ্ছিল, কমাচ্ছিল। এর ধাক্কা গিয়ে পড়ে সরকারের আর্থিক ব্যবস্থার উপর।

যদিও রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন ডেপুটি গভর্নর বিরল আচার্যর বক্তব্য অনুযায়ী সরকারই শীর্ষ ব্যাঙ্কের অধিকারে হস্তক্ষেপ করছিল এবং নির্বাচনের আগে তারা আরবিআইয়ের তহবিল সরকারের হাতে অর্পণে আপত্তি তোলায় বিরোধ দেখা দেয়।

আরও পড়ুন: কাশ্মীরে ধরা পড়ল ৫ লস্কর জঙ্গি, উদ্ধার বহু আগ্নেয়াস্ত্র, ফাঁস বড়সড় নাশকতার ছক


```