
শেষ আপডেট: 23 May 2023 13:22
দ্য ওয়াল ব্যুরো: প্রকাশিত হল ২০২২ সালের ইউপিএসসি পরীক্ষার সার্বিক ফল (UPSC result published)। চলতি বছরেও গত বছরের মতোই প্রথম স্থানে আছেন একজন মহিলা পরীক্ষার্থী (woman candidate)। ইশিতা কিশোর নামে ওই পরীক্ষার্থী সারা ভারতের মধ্যে প্রথম স্থান লাভ করেছেন।
১১ লক্ষ ৩৫ হাজার ৬৯৭ জন পরীক্ষার্থী ইউপিএসসির প্রথম ধাপ লিখিত পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন। সেখান থেকে ৫ লক্ষ ৭৩ হাজার ৭৩৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন ২০২২ এর ৫ জুন।

সেপ্টেম্বর মাসে ওই ৫ লক্ষ ছাত্রছাত্রী থেকে মাত্র ১৩ হাজার ৯০ জন পৌঁছান দ্বিতীয় ধাপে। এরপর চলতি বছরের ১৮ মে ২ হাজার ৫২৯ জন ছাত্রছাত্রীকে নিয়ে হয় পার্সোনালিটি টেস্ট তথা শেষ ধাপ। সেখানে পাশ করেন ৯৩৩ জন।
চলতি বছরেও গত বছরের মতো প্রথম দশের তালিকায় মহিলাদের জয়জয়কার। প্রথম স্থানাধিকারী ইশিতা কিশোরের পরেই তালিকায় রয়েছেন গরিমা লোহিয়া, উমা হারাথি এবং স্মৃতি মিশ্র। দিল্লির নয়ডার বাসিন্দা ঈশিতার বাবা পেশায় একজন বিমানকর্মী। তৃতীয় বারের প্রচেষ্টায় এই সাফল্য পেলেন ইশিতা।
২০০০ টাকার নোট বাতিল, দেশের অর্থনীতিতে কী বদল আসবে? আপনিই বা ঠিক কী কী করবেন