Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোর পরেই উচ্চ প্রাথমিকে নিয়োগ! ১৩ হাজারের 'ভাগ্য' ঝুলে আদালতের অনুমতির অপেক্ষায়

দ্য ওয়াল ব্যুরো: উচ্চ প্রাথমিকের নিয়োগের (Upper Primary Recruitment) চূড়ান্ত তালিকা আগেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। ১৩ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে, এটাই এখন প্রশ্ন। কমিশন সূত্রে খবর, নিয়োগ শুরু করত

পুজোর পরেই উচ্চ প্রাথমিকে নিয়োগ! ১৩ হাজারের 'ভাগ্য' ঝুলে আদালতের অনুমতির অপেক্ষায়

শেষ আপডেট: 25 September 2023 10:38

দ্য ওয়াল ব্যুরো: উচ্চ প্রাথমিকের নিয়োগের (Upper Primary Recruitment) চূড়ান্ত তালিকা আগেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। ১৩ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে, এটাই এখন প্রশ্ন। কমিশন সূত্রে খবর, নিয়োগ শুরু করতে প্রয়োজন আদালতের (Calcutta High Court) অনুমতি। সেই অনুমতি পেয়ে গেলেই এক-দেড় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। যদি সব ঠিক থাকে, পুজোর পরই নিয়োগপত্র হাতে পাবেন চাকরিপ্রার্থীরা।

উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য ২০১৪ সালে পরীক্ষা নেওয়া হয়েছিল। ২০১৫ সালে পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করেছিল কমিশন। ২০১৯ সালে মেধাতালিকা প্রকাশ করাও হয়েছিল। কিন্তু তারপর আর নিয়োগ হয়নি। নানাবিদ কারণে এখনও আটকে উচ্চ প্রাথমিকের নিয়োগ। নিয়োগের দাবিতে, পথে নেমে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা।

নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে হাইকোর্টে মামলা হয়। ২০২০ সালে আদালত আগের মেধাতালিকা বাতিলের নির্দেশ দেয়। নতুন করে মেধাতালিকা প্রকাশ করে নিয়োগ (Upper Primary Recruitment) শুরু করতে বলেছিল হাইকোর্ট। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। দিন কয়েক আগেই কমিশন চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করেছে। অপেক্ষা শুধু কাউন্সেলিংয়ের।

কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, 'উচ্চ প্রাথমিকে নিয়োগ ও চাকরিপ্রার্থীদের চাকরি পাওয়া এখন সময়ের অপেক্ষা। আদালতের অনুমতিক্রমে আমরা একটা মেধাতালিকা ও প্যানেল। তবে মামলাকারীদের পক্ষ থেকে কিছু ল' পয়েন্ট জমা পড়েছে। তার উত্তর আমরা আগামী শুনানিতে দেব। আমরা আশাবাদী সেই শুনানিতেই কাউন্সেলিংয়ের অনুমতি পাব।'

গত ২৫ অগস্ট কমিশন যে মেধাতালিকা প্রকাশ করেছিল তাতে নাম ছিল ১৩ হাজার ৩৩৪ জনের। অনেকে ওয়েটিং লিস্টেও আছেন। সিদ্ধার্থ মজুমদার জানান, 'অনুমতি পেলেই আমরা কাউন্সেলিংয়ের তারিখ জানিয়ে দেব।' তিনি আরও বলেন, আদালতের অনুমতি পাওয়ার পর খুব বেশি হলে সপ্তাহ তিনেক লাগবে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে। তারপরই চাকরিপ্রার্থীরা নিয়োগপত্র পেয়ে যাবেন।

আরও পড়ুন: আগে কেন রাজি হয়েছিলেন? শিক্ষক পদপ্রার্থীদের মিছিল ঘিরে রাজ্যকে প্রশ্ন আদালতের


```