Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নীতীশের নয়া মন্ত্রিসভায় উচ্চবর্ণ কমে অর্ধেক, বাড়ল যাদব, মুসলিম, ওবিসি, চাপে বিজেপি

দ্য ওয়াল ব্যুরো: জোট পরিবর্তনের পাশাপাশি নীতীশ কুমারের (Nitish Kumar) নতুন মন্ত্রিসভায় (Cabinet) জাতের (Caste) সমীকরণও আমূল বদলে গেল। বিজেপির সঙ্গে ১৭ বছরের সম্পর্কে ছেদ ঘটিয়ে নীতীশ ফের ফিরে আসেন লালুপ্রসাদ যাদবের আরজেডির নেতৃত্বাধীন মহাগ

নীতীশের নয়া মন্ত্রিসভায় উচ্চবর্ণ কমে অর্ধেক, বাড়ল যাদব, মুসলিম, ওবিসি, চাপে বিজেপি

শেষ আপডেট: 16 August 2022 07:58

দ্য ওয়াল ব্যুরো: জোট পরিবর্তনের পাশাপাশি নীতীশ কুমারের (Nitish Kumar) নতুন মন্ত্রিসভায় (Cabinet) জাতের (Caste) সমীকরণও আমূল বদলে গেল। বিজেপির সঙ্গে ১৭ বছরের সম্পর্কে ছেদ ঘটিয়ে নীতীশ ফের ফিরে আসেন লালুপ্রসাদ যাদবের আরজেডির নেতৃত্বাধীন মহাগঠবন্ধনে। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী (Bihar CM) পদে জেডিইউ নেতা নীতীশ এবং উপমুখ্যমন্ত্রী হিসাবে আরজেডি নেতা তেজস্বী যাদব শপথ নিয়েছিলেন।

মঙ্গলবার দুপুরে মন্ত্রিসভার সম্প্রসারণ হল। রাজ্যপাল ফাগু চৌহান নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। লালুপ্রসাদের ছোট ছেলে তেজস্বী যাদব আগেই উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। আজ নতুন মন্ত্রীদের মধ্যে ছিলেন লালু-রাবড়ির বড় ছেলে তেজপ্রতাপ। তিনি নীতীশের সঙ্গে আরজেডির আগের জোট সরকারেরও মন্ত্রী ছিলেন।

বিহারের রাজনীতিতে জাত সমীকরণই শেষ কথা। ভোটের রাজনীতিতে ওই রাজ্যে চালু কথা হল, বিহারের মানুষ শুধু ভোট কাস্ট করে না, কাস্ট (জাতি)-কে , তাতে জোটের অঙ্কও কাজ করেছে। সব মিলিয়ে বিজেপির সঙ্গে কাটানো ১৭ বছরে তৈরি জাত সমীকরণের আমূল বদলে যাত্রা শুরু হল মন্ত্রিসভার জাত প্রতিনিধিত্বের অঙ্ক মেনে।

দলিত, ওবিসি ভোটে ভাগ বসাতে বিজেপি প্রচার করে থাকে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় এই সব প্রান্তিক মানুষের প্রতিনিধিত্ব যত আছে, স্বাধীনতার পর কোনও সরকারের সময়ে তা ছিল না। বিহারে বিজেপির এই প্রচারে জল ঢেলে দেওয়ার ব্যবস্থা করলেন নীতীশ মন্ত্রিসভার খোলনলচে বদলে দিয়ে।

স্বভাবতই আজ শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে উচ্চবর্ণের প্রতিনিধিত্ব আগের মন্ত্রিসভার অর্ধেক হয়ে গিয়েছে। বিজেপির সঙ্গে জোটের সরকারে উচ্চবর্ণের মন্ত্রী ছিলেন ১১জন। তাদের ১০জনই ছিলেন বিজেপির। এখন কমে হল ছয়। অন্যদিকে, মুসলিম মন্ত্রী ছিলেন মাত্র দু’জন। আজ শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে সংখ্যালঘু মুখ পাঁচজন। সকলেই মুসলিম। দলিত মন্ত্রীও পাঁচজন।

জাতের সমীকরণে সবচেয়ে বেশি, মোট ১৭জনকে মন্ত্রিসভায় নেওয়া হয়েছে ওবিসি (অন্যান্য অনুন্নত শ্রেণি) ইবিসি (অতি অনুন্নত শ্রেণি) সম্প্রদায় থেকে। এই অংশের মানুষের মধ্যে লালুপ্রসাদের পাশাপাশি নীতীশ কুমারেরও সমর্থক আছে। তবে একক জাতি হিসাবে মন্ত্রিসভায় সবয়েচে বেশি মন্ত্রী যাদব। আগের মন্ত্রিসভায় যাদব সম্প্রদায়ের মন্ত্রী ছিলেন মাত্র দু’জন। এবার তা বেড়ে হল সাত। তাঁদের মধ্যে পাঁচজন লালুপ্রসাদের দলের, দু’জন নীতীশের।

মন্ত্রিসভায় কংগ্রেসের দুই এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝির হিন্দুস্থান আম মোর্চার একজন আছেন। মহিলা মন্ত্রী তিনজন।

জাতীয় পতাকার উপর ধর্মীয় পতাকা উত্তোলন! গোয়ায় গ্রেফতার উত্তরপ্রদেশের বাসিন্দা


```